advertisement

Birbhum News: দুবরাজপুরে দুঃসাহসিক চুরি! নবদ্বীপ থেকে আনা অষ্টধাতুর গোপাল মূর্তি-স্বর্ণালংকার লোপাট

Last Updated:

Birbhum News: বীরভূমের দুবরাজপুরে চোরদের দুঃসাহসিক অভিযান। মন্দিরের তালা ভেঙে নবদ্বীপের প্রাচীন অষ্টধাতুর গোপাল মূর্তি ও সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল বীরভূমে
দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল বীরভূমে
বীরভূম: চারদিকে এখন ভোটের দামামা। রাজনৈতিক দল, প্রার্থীরা ভোটের প্রচারে ব্যস্ত, ভোটাররা রাজনৈতিক দলগুলিকে নিয়ে কাঁটাছেড়ায় ব্যস্ত। আর এসবের মধ্যেই দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটে গেল বীরভূমে। দুঃসাহসিক সেই চুরির ঘটনায় চুরি গিয়েছে নবদ্বীপ থেকে আনা গোপালের অষ্টধাতুর মূর্তি, গোপালের স্বর্ণালংকার। শুধু তাই নয়, পাশাপাশি যে এলাকায় এমন ঘটনাটি ঘটেছে সেখানকার একটি কালীমন্দির ও বেশ কয়েকটি বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টাও চালায় দুষ্কৃতীরা।
দুঃসাহসিক এমন চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে। সেখানে জয় শংকর বাবার শান্তি আশ্রমে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শতাব্দী প্রাচীন ওই আশ্রমে এমন চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন আশ্রমের মহারাজ সচ্চিদানন্দ ব্রহ্মচারী পুরী।
advertisement
advertisement
জানা যাচ্ছে, ওই আশ্রমের গোপাল মন্দিরের ঘরে প্রত্যেকদিন ঘুমান ভক্ত বিশ্বনাথ দাস। তিনি আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তালা ভাঙা এবং গোপালের আসন থেকে গোপালের মূর্তি-সহ স্বর্ণালংকার উধাও। এরপরেই তিনি অন্যান্যদের বিষয়টি বলেন এবং এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ এবং তারা তদন্ত শুরু করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশ্রম কর্তৃপক্ষদের তরফ থেকে জানা গিয়েছে, আনুমানিক ৫০ বছর আগে নবদ্বীপ থেকে গোপালের ওই অষ্টধাতুর মূর্তিটি আনা হয়েছিল। এত বছরের পুরাতন ওই মূর্তি এইভাবে চুরি হয়ে যাবে তা তাদের কাছে কল্পনাতীত। স্বাভাবিকভাবেই এমন চুরির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত। এই চুরির ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয় সেই আবেদনই পুলিশের কাছে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: দুবরাজপুরে দুঃসাহসিক চুরি! নবদ্বীপ থেকে আনা অষ্টধাতুর গোপাল মূর্তি-স্বর্ণালংকার লোপাট
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement