Arijit Singh: অবসর ঘোষণার পরেই নতুন গান! নতুন কোনও চাল গায়কের? মুগ্ধ হলেন অরিজিতের অনুগামীরা
- Reported by:Koushik Adhikary
- Published by:Pooja Basu
Last Updated:
প্রীতমের সুরে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। রোম্যান্টিক দৃশ্যায়নে নজর কেড়েছে অক্ষয়-ওয়ামিকা জুটি। অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ধন্যবাদজ্ঞাপন করে অভিনেতা বলেন, 'তোমার সঙ্গে কাজ করা সবসময়ই একটা বিশেষ অনুভূতি।'
অবসরগ্রহণের কথা ঘোষণা করতেই তোলপাড় নেটদুনিয়ায়। অরিজিৎ ভক্তদের মনেও ওঠে নানাবিধ প্রশ্নের ঝড়। তাঁর মতো একজন শিল্পীর এহেন সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারেনি গায়কের অনুগামীরা। সিনেমার গান থেকে অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার পর অবশ্য আমির খানের আবদার ফেরাতে পারেননি। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের দরবারে এসেছিলেন খোদ বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।
advertisement
অরিজিৎ সিং 'একদিন' এই ছবির সঙ্গীতের দায়িত্বে তাই প্লে ব্যাক থেকে বাণপ্রস্থ ঘোষণার পর অরিজিতের কাছে এসে ছবির জন্য গান তৈরি করে নিয়ে গিয়েছেন। বেশ কিছু অসম্পূর্ণ ও অপ্রকাশিত গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলো এই বছর এবং সম্ভবত আগামী বছরেও প্রকাশিত হবে। আমিরের পর এবার অক্ষয় কুমারের আসন্ন ছবির গানে অরিজিতের সেই ম্যাজিক্যাল ভয়েজ। সৌজন্যে 'ভূত বাংলা'।
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, তাঁদের মতো জনপ্রিয় অভিনেতাদের প্রত্যাবর্তনে জিয়া নস্ট্যাল সিনেপ্রেমীরা। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তব্বু। 'ভূত বাংলা' প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর। হাসি, রোম্যান্স এবং হালকা ভয়ের অভিজ্ঞতা দর্শক কতটা উপভোগ করবে তার জন্য আরও কয়েকটা দিন তো অপেক্ষা করতে হবে।








