Basanti Puja 2026: ৭৪ বছরে পদার্পণ বাসন্তী বাগানের বাসন্তী পুজো! ঐতিহ্যের রীতি মেনে জাঁকজমক আয়োজন, অন্নপূর্ণার আরাধনায় মেতে উঠল বালুরঘাট
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Balurghat Basanti Puja 2026: প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে শুরু হল বালুরঘাটের বাসন্তী বাগান এলাকার ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বাসন্তী পুজো। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সনাতনী রীতি মেনে দেবীর আরাধনা করা হয়।
বালুরঘাট: বালুরঘাটের বাসন্তী বাগান এলাকার ঐতিহ্যবাহী বাসন্তী পুজো অত্যন্ত জনপ্রিয়। এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বাসন্তী পুজো। প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কুমারী পুজা ও দেবীর বিশেষ ভোগ নিবেদনের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। বাসন্তী বাগানের বাসন্তী পুজো এলাকাবাসীর কাছে একাট বড় আকর্ষণ। এই পুজোর নাম থেকেই এলাকাটির নাম হয়েছে ‘বাসন্তী বাগান’।
মহাষষ্ঠীর দিন ধুমধাম করে শুরু হল বালুরঘাট বাসন্তী বাগানের ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। এবছর এই পুজো পদার্পণ করল ৭৪’তম বর্ষে। ১৯৫৩ সালে শুরু হওয়া এই পুজো বালুরঘাটের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুনঃ বসন্তের দুর্গাপুজোয় মেতে উঠেছে গঙ্গাসাগর! দেবী বাসন্তীর আরাধনায় নজরকাড়া থিমের বাহার, ছবিতে দেখুন
প্রতিবারের মতো এবছরও অত্যন্ত জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আদি রূপ বাসন্তী দেবীর প্রতি ভক্তি নিবেদন করতে এই পুজোর সূচনা হয়েছিল। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সনাতনী রীতি মেনে দেবীর আরাধনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার মাটির ঘরের আলপনা ছুঁল বিশ্বমঞ্চ! শিল্পীর তুলির টানে ধরা দিল আন্তর্জাতিক স্বীকৃতি, ছাতনার মেয়েকে নিয়ে গর্বিত জেলাবাসী
এই পুজোর বিশেষত্ব হল, এর ঐতিহ্যবাহী রীতি ও স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণ। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং বালুরঘাটের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পুজোর প্রতিটা দিন মণ্ডপে প্রচুর মানুষের সমাগম ঘটে। ঢাকের বাদ্যিতে মুখরিত হয় গোটা এলাকা। চিরাচরিত রীতির মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই উৎসব।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 25, 2026 12:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basanti Puja 2026: ৭৪ বছরে পদার্পণ বাসন্তী বাগানের বাসন্তী পুজো! ঐতিহ্যের রীতি মেনে জাঁকজমক আয়োজন, অন্নপূর্ণার আরাধনায় মেতে উঠল বালুরঘাট









