Alpana Artist: বাঁকুড়ার মাটির ঘরের আলপনা ছুঁল বিশ্বমঞ্চ! শিল্পীর তুলির টানে ধরা দিল আন্তর্জাতিক স্বীকৃতি, ছাতনার মেয়েকে নিয়ে গর্বিত জেলাবাসী
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bankura Alpana Artist: আলপনা দিয়ে মিলল আন্তর্জাতিক স্বীকৃতি। জেলার মেয়েকে নিয়ে গর্বিত বাঁকুড়া। ব্লক থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে নজির গড়লেন ছাতনার আলপনা শিল্পী পম্পা কুণ্ডু।
বাঁকুড়া, নীলাঞ্জন ব্যানার্জী: বাঁকুড়ার ছাতনার মেয়ে আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করলেন গোটা জেলার নাম। বাংলার ঘরে ঘরে আলপনার ঐতিহ্য বহুদিনের। পুজো-পার্বণ, শুভ কাজ কিংবা বিশেষ অনুষ্ঠানে আল্পনা যেন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে এই শিল্প যতটা সহজ বলে মনে হয়, বাস্তবে তা নয়। তুলির সূক্ষ্ম টান, জটিল নকশা এবং অভিনব সৃজনশীলতার সমন্বয়ে তৈরি হয় এক একটি আল্পনা, যা শিল্পীর নিজস্ব দক্ষতার নিদর্শন বহন করে।
এই ঐতিহ্যবাহী শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে ছাতনার পম্পা কুণ্ডু। অল বেঙ্গল আর্ট সোসাইটি দ্বারা আয়োজিত “অঙ্কন রত্ন অন্বেষণ” প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি। এই প্রতিযোগিতা ব্লক স্তর থেকে শুরু করে জেলা, জাতীয় এবং শেষে আন্তর্জাতিক স্তর পর্যন্ত বিস্তৃত। প্রতিটি ধাপ পেরিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছেন পম্পা।
advertisement
আরও পড়ুনঃ সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বাইরে যেতেই সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাড়ি, আগুনের গ্রাসে সর্বস্বান্ত শান্তিপুরের গৃহস্থ পরিবার
জেলা স্তরে প্রথম স্থান অর্জনের পর আন্তর্জাতিক স্তরে আল্পনা শিল্পের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন তিনি। পম্পা কুণ্ডু বলেন, “খুবই ভাল লাগছে। গোটা বছর পরিশ্রম করে কিছুটা ফলাফল পেলাম।” তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বাঁকুড়া জেলার জন্য গর্বের বিষয়। বিশেষ করে এই প্রথমবার জেলার কোনও শিল্পী আল্পনা বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পীর সাফল্যে আনন্দে ভাসছে তাঁর পরিবার ও এলাকাবাসী। ছাতনার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ রাখার এই গল্প অনুপ্রেরণা জোগাচ্ছে বহু তরুণ-তরুণীকে। ঐতিহ্যবাহী শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে পম্পা কুণ্ডু প্রমাণ করে দিলেন, পরিশ্রম আর নিষ্ঠা থাকলে গ্রাম বাংলার মাটি থেকেও বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করা যায়।
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Mar 25, 2026 9:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alpana Artist: বাঁকুড়ার মাটির ঘরের আলপনা ছুঁল বিশ্বমঞ্চ! শিল্পীর তুলির টানে ধরা দিল আন্তর্জাতিক স্বীকৃতি, ছাতনার মেয়েকে নিয়ে গর্বিত জেলাবাসী







