advertisement

Assembly Election CPIM 2026: নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী

Last Updated:

Assembly Election CPIM 2026: ডোমকলে তৃণমূল প্রার্থী নিরাপত্তা ঘিরে প্রচার চালালেও সিপিআইএম প্রার্থী পুরনো বাইকেই একাই জনসংযোগে নেমেছেন। বাবার স্মৃতিকে সঙ্গী করে মানুষের কাছে পৌঁছনোর এই প্রচার ইতিমধ্যেই নজর কেড়েছে।

+
ডোমকলে

ডোমকলে মটর বাইক নিয়ে ভোটের প্রচারে সিপিআইএম প্রার্থী 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: একদিকে পুলিশি নিরাপত্তা নিয়ে ভোট প্রচার অন্যদিকে একাই বাইকে চেপে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন। তফাৎ থাকল এখানেই। ডোমকলে ভোট প্রচার তো দূরের কথা ডোমকলের মাটিতে পা রাখার আগেই মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। ঠিক তারপরেই পুলিশের নিরাপত্তা নিয়েই ভোটের ময়দানে নামেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা গেলো এই ডোমকলেই।
বহু পুরোনো rx 100 বাইক নিয়েই দিব্বি ভোট প্রচার ও জনসংযোগ করে বেড়াচ্ছেন ডোমকলের সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। শুধু তাইই নয়, সঙ্গে নেই কোনও সরকারি থেকে নিজস্ব নিরাপত্তারক্ষী। একাই বাইক চালিয়ে ডোমকলে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি।
আরও পড়ুনঃ ‘ঘাঁটি গুটাও, তবেই কথা’! আমেরিকাকে কড়া বার্তা ইরানের, জটিল হচ্ছে যুদ্ধবিরতি
একদা বামদূর্গ বলেই পরিচিত ছিল ডোমকল। তবে, পালাবদলের সঙ্গে এই ডোমকল আসে শাসকদল তৃণমূলের হাতে।কিন্তু ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম শারিরীক অসুস্থার কারণে মৃত্যু হয় কয়েক মাস আগেই। তাই বামদূর্গ হিসেবে পরিচিত এই ডোমকলে এবার মরিয়া বামফ্রন্ট নিজেদের আসন ফিরে পেতে ।তাই নিজেই প্রচার করছেন এখন দিনরাত এক করে।
advertisement
advertisement
বাইকে প্রচার কেন জানতেই সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা জানান, বাবা সদ্য প্রয়াত হয়েছেন। কিন্তু তার দেওয়া স্মৃতি নিয়েই ভোটের ময়দানে। চাইলেই নতুন বাইক নিতে পারেন। কিন্তু না, পুরোনো স্মৃতি ধরে রাখতেই এই সিদ্ধান্ত। তবে মানুষের কাছ পৌঁছাতেই ভোট প্রার্থনা করছেন মোস্তাফিজুর রহমান। যদিও তার ভোট প্রচারে মানুষের মন ছুঁয়েছে এখন সর্বত্রই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Assembly Election CPIM 2026: নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement