Iran-America: ‘ঘাঁটি গুটাও, তবেই কথা’! আমেরিকাকে কড়া বার্তা ইরানের, জটিল হচ্ছে যুদ্ধবিরতি
- Published by:Salmali Das
Last Updated:
Iran-America: শান্তি আলোচনায় ফিরতে ইরানের একগুচ্ছ কঠোর শর্তে নতুন করে জট তৈরি হয়েছে। মার্কিন প্রস্তাব ও তেহরানের দাবির মধ্যে ফারাক বাড়ায় কূটনৈতিক সমাধান এখনো অনিশ্চিত।
তেহরান: মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে শান্তি আলোচনায় ফেরার আগে একাধিক কড়া শর্ত সামনে আনল ইরান। উপসাগরীয় অঞ্চলে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা থেকে শুরু করে ক্ষতিপূরণ দাবি—তেহরানের এই অবস্থানকে “অবাস্তব” বলেই মনে করছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে একটি আন্তর্জাতিক রিপোর্ট।
ওই রিপোর্ট অনুযায়ী, ইরানের আলোচনার অবস্থান এখন অনেকটাই প্রভাবিত হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর দ্বারা, যারা সাম্প্রতিক সংঘাতের পর দেশের ক্ষমতার কেন্দ্রে আরও প্রভাবশালী হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ বিবেচনাধীন ছিলেন ৩৪০ জন ভোটার, বাতিল সব নাম! বসিরহাটের এক বুথেই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিস্ময়
ইরানের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—
উপসাগরে সব মার্কিন ঘাঁটি বন্ধ, হামলার ক্ষতিপূরণ, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি আদায়ের অধিকার, ইজরায়েলের হামলা বন্ধ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনও সীমাবদ্ধতা না রাখা।
উপসাগরে সব মার্কিন ঘাঁটি বন্ধ, হামলার ক্ষতিপূরণ, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি আদায়ের অধিকার, ইজরায়েলের হামলা বন্ধ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনও সীমাবদ্ধতা না রাখা।
advertisement
advertisement
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে সম্পূর্ণ বিপরীত অবস্থান। ওয়াশিংটনের ১৫ দফা শান্তি পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ণ প্রবেশাধিকার এবং আঞ্চলিক প্রভাব কমানোর মতো শর্ত রাখা হয়েছে।
এই দুই অবস্থানের মধ্যে তীব্র ফারাক থাকায় আলোচনার পথ কঠিন হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং জানিয়েছেন, ইতিমধ্যেই পরোক্ষভাবে আলোচনা শুরু হয়েছে।
advertisement
এদিকে, কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও থামেনি সংঘাত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইজরায়েলের পাল্টা বিমান হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 9:26 AM IST








