advertisement

SIR in Bengal: বিবেচনাধীন ছিলেন ৩৪০ জন ভোটার, বাতিল সব নাম! বসিরহাটের এক বুথেই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিস্ময়

Last Updated:

SIR in Bengal: বসিরহাটে ভোটার তালিকা থেকে একসঙ্গে ৩৪০ জনের নাম বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। BLO-সহ একাধিকের নাম বাদ যাওয়ায় ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

News18
News18
advertisement
advertisement
বসিরহাট, অনুপম সাহাঃ ভোটের মুখে চাঞ্চল্যকর ঘটনা বসিরহাটে। ভোটার তালিকায় থাকা ৩৪০ জনের নাম আচমকাই বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে। ভোটার তালিকায় ছিল ৩৪০ জন বিচারাধীন, সেই ৩৪০ জনই ডিলিট হয়ে গেল ভোটার তালিকা থেকে।
advertisement
আরও পড়ুনঃ  কাঁপবে উত্তরবঙ্গ, ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট! সপ্তাহান্তে তাণ্ডবের সতর্কতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট বুথের BLO শফিউল আলম এবং তাঁর দুই ভাই রবিউল আলম ও তরিকুল আলম। অথচ একই পরিবারের প্রবীণ সদস্য হবিবর রহমানের নাম ২০০২ সাল থেকে এখনও তালিকায় রয়েছে বলে দাবি।
advertisement
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কোনও পূর্বসূচনা বা যথাযথ যাচাই ছাড়াই একসঙ্গে এতজনের নাম মুছে দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের একাংশ ইলেকশন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সংশোধনের দাবি জানানো হয়েছে। ভোটের আগে এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in Bengal: বিবেচনাধীন ছিলেন ৩৪০ জন ভোটার, বাতিল সব নাম! বসিরহাটের এক বুথেই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিস্ময়
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement