advertisement

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে কত মামলা, জানাতে পারল না রাজ্য পুলিশ! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

Last Updated:

শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে জানান, সময়মতো পুলিশের পক্ষ থেকে তথ্য না দেওয়া হলে মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হবে৷

ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী৷
ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী৷
তাঁর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মোট কত মামলা রয়েছে, তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার ফের এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠেছিল৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে বিরোধী দলনেতাকে সেই তথ্য দেওয়া হলেও রাজ্য পুলিশ এখনও সেই তথ্য দিতে পারল না আদালতে৷ বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিনই রাজ্য পুলিশকে জানাতে হবে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট কতগুলি মামলা চলছে৷
নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা চলছে, মনোনয়ন পত্রে সেই তথ্য দিতে হয় প্রার্থীদের৷ তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা চলছে, সেই তথ্য জানতে চেয়ে তাই গত ১৭ মার্চ কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী৷
এ দিন মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, গতকাল কলকাতা পুলিশ কমিশনারের তরফে তাঁদের জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশের আওতায় মোট ৭টি মামলা জমে রয়েছে। তবে রাজ্যের বাকি থানাগুলিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলি মামলা জমে রয়েছে তা জানায়নি পশ্চিমবঙ্গ পুলিশ।
advertisement
advertisement
রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, এই তথ্য দিতে এখনও কিছুটা সময় লাগবে৷ দু পক্ষের সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, কলকাতা পুলিশ যদি মামলার সংখ্যা জানিয়ে দিতে পারে তাহলে রাজ্য পুলিশ কেন পারবে না? আগামী ২৭ মার্চ দুপুর ১ টায় মামলার পরবর্তী শুনানি৷ ওই দিনই রাজ্য পুলিশকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমে থাকা মামলার সংখ্যা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে কত মামলা, জানাতে পারল না রাজ্য পুলিশ! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement