Bengal Weather Update: শিলা-সহ ঝড়বৃষ্টিতে কাঁপবে উত্তরবঙ্গ, ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট! সপ্তাহান্তে তাণ্ডবের সতর্কতা
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Weather Update: উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ৫০–৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস জারি হয়েছে একাধিক জেলায়। সপ্তাহান্তে ফের কালবৈশাখীর দাপট বাড়তে পারে, অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২–৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।
advertisement
বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা। শিলা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। ঝড় বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
advertisement
advertisement








