হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TMC Candidate: প্রচারে বেরিয়েই চমকে দিলেন খাতড়ার তৃণমূল প্রার্থী। হাঁটতে হাঁটতে একটি বাড়ির উঠোনের দিকে তাকিয়ে আচমকা কেন দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা? কয়েক মুহূর্তেই খোলসা হল কারণ!
বাঁকুড়া: ভোটের আর হাতেগোনা কয়েকদিন বাকি। জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। আর সেই প্রচারেই মাঝেই এবার অন্য ছবি ধরা পড়ল বাঁকুড়ার খাতড়ায়। প্রচারে বেরিয়ে হঠাৎই ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে বসে পড়াতে শুরু করলেন রানিবাঁধ বিধানসভার তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। খাতড়ার দহলা অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচারের সময় গোপালপুর গ্রামে এই ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় মানুষজন।
রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বাড়ির উঠোনে চোখে পড়ে কয়েকজন পড়ুয়াকে নিয়ে টিউশন পড়াচ্ছেন এক গৃহশিক্ষিকা। আর সেই দৃশ্য দেখে নিজেকে আটকাতে পারেননি প্রার্থী। পড়ুয়াদের মাঝে বসে নিজেই পড়া দেখাতে শুরু করেন তিনি। শুধু পড়ানোই নয়, শিক্ষিকার সঙ্গে কথাও বলেন তনুশ্রী হাঁসদা। জানতে চান তাঁর পড়াশোনা, প্রশিক্ষণ, এমনকি পড়ুয়াদের মিড-ডে মিল ঠিক মত পাচ্ছে কিনা তাও খোঁজ নেন।
advertisement
advertisement
তনুশ্রী হাঁসদা বলেন, আমি পেশায় একজন অধ্যাপিকা হওয়ায় পড়ানোর প্রতি আলাদা টান রয়েছে।যেখানেই সুযোগ পাই, পড়াতে ভাল লাগে। অনেকদিন পড়ানোর জায়গা থেকে সরে আছি, তাই মনের একটা খিদে ছিল। এখানে এসে সেটা কিছুটা পূরণ হল।
advertisement
তিনি আরও জানান, ছোটদের পড়াশোনার আগ্রহ দেখে ভাল লেগেছে এবং তাদের ভবিষ্যতে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।গৃহশিক্ষিকা প্রতিমা হালদারও এই ঘটনায় খুশি। তার কথায়, “উনি প্রচারে বেরিয়ে আমার পড়ানো দেখতে পেয়ে নিজেই এসে বসে পড়লেন। আমার পড়াশোনা, ট্রেনিং নিয়ে জানতে চাইলেন এবং বাচ্চাদের খোঁজখবর নিলেন। এটা দেখে খুব ভাল লাগল।”
advertisement
তনুশ্রী হাঁসদার এই ছোট্ট উদ্যোগ শুধু প্রচারের অংশ নয়, বরং মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্ত বলেই দাবি দলীয় কর্মীদের। তাঁদের কথায়, “খাতড়ার ছোট্ট উঠোনে কিছুক্ষণের জন্য যেন নির্বাচনী প্রচার থেমে গিয়ে জায়গা করে নিয়েছিল শিক্ষার আলো আর আন্তরিকতার ছোঁয়া—”।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 7:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!








