LPG Gas Crisis: ওভেন বারবার নিভে যাচ্ছিল, খুলতেই চমক! গ্যাস নয়, সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল
- Published by:Salmali Das
Last Updated:
LPG Gas Crisis: পোলবায় এক গ্রাহকের বাড়িতে সরবরাহ করা ইন্ডেন গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোনোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের পর সিলিন্ডারটি বদলে দেওয়া হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গ্যাস সংস্থা।
সোমনাথ ঘোষ, পোলবা: পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ গত ১৭ তারিখে তিনি এই গ্যাস বুক করেছিলেন।
রান্না করতে গিয়ে বার বার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন এবং দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চলও ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলেন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। তাকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিবেচনাধীন ছিলেন ৩৪০ জন ভোটার, বাতিল সব নাম! বসিরহাটের এক বুথেই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিস্ময়
নিরঞ্জন মন্ডল নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এ বিষয়ে। নিরঞ্জন বাবুর ভাগ্না সজল মন্ডল বলেন, এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।
advertisement
advertisement
যদিও ওই গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে এদিন বলেন, সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে, ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 8:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Gas Crisis: ওভেন বারবার নিভে যাচ্ছিল, খুলতেই চমক! গ্যাস নয়, সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল








