১৪ জন প্রার্থীর নাম এখনও অ্যাডজুডিকেশন তালিকায়, দ্রুত 'ক্লিয়ার' করার আবেদন সুপ্রিম কোর্টে, কী বললেন বিচারপতি সূর্য কান্ত?
- Reported by:Maitreyee Bhattacharjee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Supreme Court On Candidates: বাংলার এসআইআর মামলা! ১৪ জন প্রার্থীর নাম এখনও 'অ্যাডজুডিকেশন' তালিকায়, দ্রুত 'ক্লিয়ার' করার আবেদন শ্যাম দিওয়ান, বিকাশরঞ্জন ভট্টাচার্যদের। যা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
নয়াদিল্লি: গতকাল রাতেই প্রকাশিত হয়েছে রাজ্যের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এই আবহে বাংলার এসআইআর মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে চলল জোরদার সওয়াল। আসন্ন বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন এমন ১৪ জন প্রার্থীর নাম রয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। এই পরিস্থিতিতে তাঁদের নামের দ্রুত নিষ্পত্তি করার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান।
সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে তিনি তাঁর আবেদনে বলেন, “যাঁদের নাম বাকি থাকছে, তাঁদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক, যেহেতু তাঁরা ড্রাফট তালিকায় রয়েছেন। ১৪ জন প্রার্থী অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন। তাঁদের নাম ক্লিয়ার করার চেষ্টা করা হোক দ্রুত। সে ক্ষেত্রে নির্দেশ দিক আদালত।
advertisement
advertisement
বিচারপতি সূর্য কান্ত বলেন, “মূল দুটো ইস্যু ছাড়া বাকি ইস্যু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখে নিতে পারেন।” তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন,
“বিচারপতিরা আলোচনা করছেন।” আশ্বস্ত করে সূর্য কান্ত জানান,”সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে প্রধান বিচারপতির কাছে কথা বলতে পারেন।”
আদালতে একই আবেদন করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি বলেন, “ভোটার তালিকা না প্রকাশ হলে সম্ভাব্য যে কোনও ব্যক্তিরই প্রার্থী হিসেবে বিবেচনা হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুপ্রিম কোর্টে উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা দেখব সেটা সময় মতো। আপাতত রেকগনাইজড রাজনৈতিক দলগুলো যাক।
advertisement
এরপর সূর্য কান্ত বলেন, “আমরা আপনাদের দেওয়া পরামর্শের নোট শেয়ার করছি কমিশনের সঙ্গে। তাঁরাও দেখে নিয়ে নিজেদের মত দিক।” অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডু বলেন, “আমরা ইতিমধ্যেই আমাদের ইনস্ট্রাকশন নিয়েছি।” অন্যদিকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে আদালতের কাছে আবেদন জানান, “এখনও পর্যন্ত অ্যাডজুডিকেশনের তালিকা হাতে আসেনি। অন্তত একটা সফট কপি দেওয়া হোক।” তাতেও অবশ্য সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা এ নিয়ে প্রধান বিচারপতির কাছে দেখা করতে পারেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 5:03 PM IST








