advertisement

Assembly Election 2026 : হঠাৎ নির্বাচনী প্রচারে ব্রেক! কেন হঠাৎ শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ভোটের প্রচার বন্ধ রাখলেন! বড় কারণ

Last Updated:
Assembly Election 2026 : নির্বাচনী প্রচার হঠাৎ করেই বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কারণটাও জানা গেল।
1/6
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়িতে নির্বাচনী উত্তাপের মাঝেই হঠাৎ থমকে গেল বিজেপি প্রার্থী শংকর ঘোষের প্রচার। অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম জনসংযোগ ও নির্বাচনী কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। সাফ জানিয়ে দিলেন—অভিযুক্তের গ্রেফতার ও ন্যায়বিচার না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরবেন না।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়িতে নির্বাচনী উত্তাপের মাঝেই হঠাৎ থমকে গেল বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের প্রচার। অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম জনসংযোগ ও নির্বাচনী কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। সাফ জানিয়ে দিলেন—অভিযুক্তের গ্রেফতার ও ন্যায়বিচার না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরবেন না।
advertisement
2/6
এই ঘটনার জেরে সরাসরি আন্দোলনের পথে নামেন শংকর ঘোষ। শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েন তিনি। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, কোনও দলীয় কর্মসূচিতে আপাতত অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই ঘটনার জেরে সরাসরি আন্দোলনের পথে নামেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েন তিনি। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, কোনও দলীয় কর্মসূচিতে আপাতত অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
মূলত, শহরের এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই এই বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি। প্রধাননগর থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দুর্গানগর ও গুরুং বস্তিতে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা শিলিগুড়ি জুড়ে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই নাবালিকার সম্পর্ক তৈরি হয়েছিল, যা পরবর্তীতে জটিল আকার নেয়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মূলত, শহরের এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই এই বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি। প্রধাননগর থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দুর্গানগর ও গুরুং বস্তিতে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা শিলিগুড়ি জুড়ে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই নাবালিকার সম্পর্ক তৈরি হয়েছিল, যা পরবর্তীতে জটিল আকার নেয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহশিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। নাবালিকা বিয়ের প্রস্তাব দেওয়ার পর দু’জনের মধ্যে বিবাদ তৈরি হয়। এরপরই সোমবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিশোরীর। পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহশিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। নাবালিকা বিয়ের প্রস্তাব দেওয়ার পর দু’জনের মধ্যে বিবাদ তৈরি হয়। এরপরই সোমবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিশোরীর। পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তাঁর পরিবার গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তাঁর পরিবার গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান শংকর ঘোষ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তিনি আন্দোলনে নামেন। ন্যায়বিচারের দাবিতে তাঁর এই অবস্থান এখন শিলিগুড়ির নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান শঙ্কর ঘোষ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তিনি আন্দোলনে নামেন। ন্যায়বিচারের দাবিতে তাঁর এই অবস্থান এখন শিলিগুড়ির নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement