advertisement

IMD Weather Forecast: আবহাওয়ার মেগা পরিবর্তন! ফের জেলায় জেলায় কবে নামবে বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
IMD Weather Forecast: নতুন করে খামখেয়ালী হয়েছে আবহাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব থাকছে। উত্তরের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
1/6
*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নতুন করে আবহাওয়ার বদল ঘটতে দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। বিগত বেশ কিছুদিনে মেঘলা আকাশে ঢাকতে দেখা যাচ্ছিল বেশিরভাগ জেলা। তবে সপ্তাহের শুরুতে আবহাওয়ার একেবারেই অন্য রূপ সামনে আসছে।

2/6
*দক্ষিণবঙ্গে আবার গরম বাড়ার ইঙ্গিত মিলছে। আবহাওয়ার বদল ঘটছে জেলা পুরুলিয়াতেও। বৃষ্টির সম্ভাবনা ধীরে, ধীরে কমছে জেলায়। রোদের দেখাও মিলতে শুরু করেছে। আবহাওয়ার বেশ অনেকখানি পরিবর্তন হচ্ছে এক ধাক্কায়।

3/6
*মঙ্গলবার জেলা পুরুলিয়ার সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলছে।‌

4/6
*বৃষ্টির প্রভাব কাটতে শুরু করেছে। ফলে ধীরে, ধীরে গরম বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির কোনও বড় সম্ভাবনা নেই, তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বহাল থাকছে দক্ষিণের বেশিরভাগ জায়গাতে।

5/6
*উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব থাকছে। উত্তরের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ‌যদিও ভারী বৃষ্টির কোনও বড় সতর্কবার্তা নেই। মোটের উপর আবহাওয়ার উন্নতি হচ্ছে উত্তরে।

6/6
*বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, প্রায় ৯০ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। বৃষ্টির কোনও বিশেষ সতর্কতা নেই দক্ষিণের জেলাগুলিতে। তবে রাতের দিকেও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূতি থাকছে কিছু কিছু জায়গায়।