অবশেষে স্বস্তি...! 'অতিরিক্ত' ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’ তৃণমূল প্রার্থী জাকির-বায়রনদের, এখনও বাদ রইলেন কারা?
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR: জাকির হোসেন, বায়রন বিশ্বাসের নাম সাপ্লিমেন্টারি তালিকায়। মনোনয়ন নিয়ে স্বস্তি শাসক শিবিরে। এখনও 'বিচারাধীন' রইলেন তৃণমূলের কোন কোন প্রার্থী?
কলকাতা: চূড়ান্ত তালিকায় শুধুমাত্র জেলা মুর্শিদাবাদেই প্রায় ১১ লক্ষ মানুষের নাম ছিল ভোটার তালিকায় “আন্ডার অ্যাডজুডিকেশনে”। সেই তালিকায় ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের।
জঙ্গিপুর আসনের প্রার্থী জাকির হোসেন ও সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস দুজনেই বর্তমানে বিধায়ক। বায়রন বিশ্বাস যদিও কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, পরে যোগ দেন তৃণমূলে। তাঁকে এবার প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে এঁদের দুজনের নামই ছিল এসআইআর-এর ‘বিচারাধীন’-এর অধীনে। তাই প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁদের মনোনয়ন পেশ করা নিয়ে একটা সংশয় ছিল।
আরও পড়ুন: শুধুমাত্র ‘ওয়েবসাইটেই’ আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা…, কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
advertisement
advertisement
তবে অবশেষে স্বস্তি। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেতেই হাসি চওড়া দুই প্রার্থীর মুখে। তালিকাতে নাম উঠতেই দুই বিধায়কই কার্যত নিশ্চিত হলেন। তাঁদের মনোনয়ন পেশে আর কোনও বাধা রইল না। মনোনয়নের আগে অবশেষে স্বস্তিতে শাসক দলের দুই প্রার্থীই। যদিও এখনও তালিকায় নাম দেখা যায়নি কাজল শেখ ও শশী পাঁজার। চূড়ান্ত তালিকায় নাম ছিল না এঁদের কারও। তবে মুর্শিদাবাদের দুই বিধায়কের নাম বেরোতেই স্বস্তি বাড়ল শাসক শিবিরে।
advertisement
প্রসঙ্গত, বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকাটি কমিশন সোমবার গভীর রাতে প্রকাশ করেছে। রাজ্যের প্রতিটি বুথের জন্য আলাদা করে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি তালিকায় নিষ্পত্তির পর যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা উল্লেখ রয়েছে। অন্য তালিকায় যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের তথ্য দেওয়া হয়েছে।
advertisement
জাকির হোসেন জঙ্গিপুর বিধানসভার ১৯৭ নম্বর অংশের ভোটার। অন্যদিকে বায়রন বিশ্বাস সামসেরগঞ্জ বিধানসভার ১৯ নম্বর অংশের ভোটার। দুজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকায় কার্যত মনোনয়নে জটিলতা থাকল না বলেই আশ্বস্ত তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 3:36 PM IST








