শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR Supplementary List Checking: সোমবার রাত থেকে শুধুমাত্র ওয়েবসাইটেই দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা, কখন, কী ভাবে দেখবেন? অফলাইনে কখন দেখা যাবে তালিকা? যদি নাম না থাকে কোথায় যাবেন? কোথায় আবেদন করবেন সব খুঁটিনাটি দেখে নিন এই প্রতিবেদনে।
কলকাতা : প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। কমিশনের তরফে জানানো হয়েছে, আজ শুধু ওয়েবসাইটেই দেখতে পাওয়া যাবে এই তালিকা। আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার জেলার জেলায় তালিকা ছাপানো হবে। তারপর বুথগুলিতে টাঙানো হবে এই তালিকা।
হাইকোর্টের তরফে সই করা তালিকা আগেই পেয়ে গিয়েছে কমিশন। কমিশন সূত্র জানিয়েছে,
সাপ্লিমেন্টারি লিস্ট হাইকোর্ট থেকে যেটা পাওয়া গিয়েছে সেই অনুযায়ী প্রকাশ করা হচ্ছে। কমিশন আরও জানিয়েছে, আজ পর্যন্ত ২৯ লাখ পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এরপর যত নাম ‘ই- সাইন’ করে আসবে সেই ভাবেই লিস্ট বের করা হবে।
advertisement
advertisement
কী ভাবে দেখবেন তালিকা?
কমিশন সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাত ৯ টা নাগাদ এই তালিকা প্রথমে প্রকাশ হবে ওয়েবসাইটে। পরে মঙ্গলবার সকাল থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে আপনার জেলার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বা অতিরিক্ত তালিকা পৌঁছে যাবে।
এই তালিকাতে মূলত সেইসব মানুষের নাম থাকছে যাঁদের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় সংশয় তৈরি হয়েছিল এবং পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে এবং এই সমস্ত নামের তথ্য যাচাইয়ের কাজ নিষ্পত্তি হয়েছে।
advertisement
কী ভাবে দেখবেন নাম আছে কিনা?
নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে নির্দিষ্ট রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এবং ২০২৬ সাল নির্বাচন করে ‘এসআইআর সাপ্লিমেন্টারি রোল’ অপশনে যাবেন। সেখানে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিন নামের পাশে লেখা ‘বিচারাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন তকমাটি সরেছে কি না।
advertisement
অনলাইনে কী ভাবে খুজবেন নাম?
অনলাইনে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ‘এপিক নম্বর’ দিয়ে খুব সহজেই নাম খোঁজা যাবে। পাশাপাশি, মোবাইল অ্যাপের মাধ্যমেও একই সুবিধা পাওয়া যাবে। যাঁরা অফলাইনে দেখতে চান, তাদের জন্য বুথ, বিডিও, এসডিও অফিস ও জেলা প্রশাসনিক দফতরের তালিকা টাঙিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
advertisement
প্রসঙ্গত, এই তালিকায় একদিকে যেমন যদি কারও নাম বাদ পড়ে, তাঁদের নাম থাকবে, ঠিক তেমনই আবার যাঁদের নাম যোগ হবে তাঁদের নামও থাকবে। একইসঙ্গে অযথা উদ্বিগ্ন না হয়ে জেনে রাখা ভাল নাম বাদ গেলে যোগ করার জন্য একটি নির্দিষ্ট আইনি পথ রাখা হয়েছে।
advertisement
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। বিভিন্ন জেলার জন্য অভিজ্ঞ প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালগুলি এই কাজটি করবে। যাতে অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হয় এবং দেখা হবে যাতে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করতে পারেন আগামী বিধানসভা ভোটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 9:34 PM IST











