advertisement

ট্রাইবুনাল গঠনের জন্য তৎপরতা, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের

Last Updated:

Election Commission: আজই প্রকাশিত হতে চলেছে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকায় নাম না থাকলে ট্রাইবুনালে যাওয়ার কথা আগেই বলেছে সুপ্রিম কোর্ট। এই মর্মে দেওয়া হয়েছে ট্রাইবুনাল গঠনের নির্দেশ। সেই কাজেই তৎপরতা বাড়াতে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে চিঠি দেওয়া হল রাজ্যের মুখ্য সচিবকে।

মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
কলকাতা: রাজ্যের মুখ্য সচিবকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ট্রাইবুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার জন্য মুখ্য সচিবকে চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, অবিলম্বে বাড়ি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে।
কমিশন সূত্রে খবর, চিঠিতে বলা হয়েছে, ট্রাইব্যুনাল গঠনের জন্য দ্রুত বাড়ি খুঁজতে হবে। জেলায় জেলায় এমন জায়গায় করতে হবে যাতে যাতায়াতের সুবিধা হয়। দ্রুত তা করতে হবে। প্রাক্তন বিচারপতিদের কাজের জন্য কর্মচারী ও আধিকারিক প্রয়োজন। তারও ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, ট্রাইবুনাল নিয়েই মুখ্য সচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
advertisement
advertisement
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করার নির্দেশ দেয়। কমিশনের সূত্রে বারবারই আশ্বস্ত করা হচ্ছে যে, এই মুহূর্তে ঝড়ের গতিতে চলছে কাজ, রাজ্যে ৭০০ জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন।
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে রাজ্যের ২৩টি জেলার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ট্রাইবুনাল গঠনের জন্য তৎপরতা, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement