advertisement

Will Gold Price Fall More: লাগাতার চতুর্থ দিন সোনার দামে বিরাট পতন ! এবার কি দাম বাড়তে শুরু করবে নাকি আরও কমবে ?

Last Updated:
Will Gold Price Fall More: সোনার দামে টানা চতুর্থ দিনের পতন দেখা গেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন—এবার কি দাম বাড়বে, নাকি আরও কমবে? বিস্তারিত জানুন।
1/5
গত কয়েকমাসে বিপুল দাম বৃদ্ধির পর গত সপ্তাহ থেকে সোনার দাম অনেকটাই কমেছে ৷ সোমবার ২৩ মার্চও সোনা ও রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে। কমেক্স (COMEX)-এ সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৪৬২ ডলারে নেমে এসেছে। গত সপ্তাহে সোনার দাম প্রায় ১১ শতাংশ কমেছিল, যা ১৯৮৩ সালের পর সোনার দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন হিসেবে ধরা হচ্ছে। এছাড়া টানা আটটি সেশনে এশীয় বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে।

 অন্যদিকে, এদিন এশীয় বাজারে রুপোর দামও প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৭.৫ ডলারে পৌঁছেছে।
গত কয়েকমাসে বিপুল দাম বৃদ্ধির পর গত সপ্তাহ থেকে সোনার দাম অনেকটাই কমেছে ৷ সোমবার ২৩ মার্চও সোনা ও রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে। কমেক্স (COMEX)-এ সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৪৬২ ডলারে নেমে এসেছে।গত সপ্তাহে সোনার দাম প্রায় ১১ শতাংশ কমেছিল, যা ১৯৮৩ সালের পর সোনার দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন হিসেবে ধরা হচ্ছে। এছাড়া টানা আটটি সেশনে এশীয় বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে।অন্যদিকে, এদিন এশীয় বাজারে রুপোর দামও প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৭.৫ ডলারে পৌঁছেছে।
advertisement
2/5
সোনা ও রুপোর দামের পতনের পিছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে কাঁচা তেলের দামের বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থান অন্যতম প্রধান কারণ। যখন কাঁচা তেলের দাম বাড়ে, তখন মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির পক্ষ থেকে সুদের হার কমানোর সম্ভাবনা কমে যায়।

 সোনা এমন একটি সম্পদ, যেখান থেকে কোনও সুদ পাওয়া যায় না। তাই সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।
সোনা ও রুপোর দামের পতনের পিছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে কাঁচা তেলের দামের বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থান অন্যতম প্রধান কারণ।যখন কাঁচা তেলের দাম বাড়ে, তখন মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির পক্ষ থেকে সুদের হার কমানোর সম্ভাবনা কমে যায়।সোনা এমন একটি সম্পদ, যেখান থেকে কোনও সুদ পাওয়া যায় না। তাই সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।
advertisement
3/5
যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীদের কাছে ডলার-ভিত্তিক সোনা আরও বেশি দামী ও কম আকর্ষণীয় হয়ে ওঠে। বর্তমানে ডলার ইনডেক্সের ঊর্ধ্বগতির ফলে বিনিয়োগকারীদের নজর সোনা থেকে সরে গিয়ে মুদ্রা বাজারের দিকে ঘুরেছে। লাইভ মিন্টের একটি প্রতিবেদনে এনরিচ মানির সিইও এর বক্তব্য অনুযায়ী, এই পতন শুধুমাত্র ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নয়, বরং উচ্চ দামে প্রফিট বুকিং এবং শক্তিশালী ডলারের সম্মিলিত প্রভাবের ফল।
যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীদের কাছে ডলার-ভিত্তিক সোনা আরও বেশি দামী ও কম আকর্ষণীয় হয়ে ওঠে। বর্তমানে ডলার ইনডেক্সের ঊর্ধ্বগতির ফলে বিনিয়োগকারীদের নজর সোনা থেকে সরে গিয়ে মুদ্রা বাজারের দিকে ঘুরেছে।লাইভ মিন্টের একটি প্রতিবেদনে এনরিচ মানির সিইও এর বক্তব্য অনুযায়ী, এই পতন শুধুমাত্র ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নয়, বরং উচ্চ দামে প্রফিট বুকিং এবং শক্তিশালী ডলারের সম্মিলিত প্রভাবের ফল।
advertisement
4/5
এখন কি আরও কমবে সোনার দাম?টেকনিক্যাল চার্ট অনুযায়ী, কমেক্স (COMEX)-এ সোনা $5,300–$5,500 এর ঐতিহাসিক উচ্চস্তর স্পর্শ করার পর এখন ‘পুলব্যাক ফেজ’ অর্থাৎ পতনের পর্যায়ে রয়েছে। বর্তমানে সোনার দাম $4,450–$4,520 এর মধ্যে লড়াই করছে। 

অন্যদিকে, রুপোর দামও তার $93–$97 উচ্চস্তর থেকে নেমে এসে এখন $62–$70 এর মধ্যে অবস্থান করছে।
এখন কি আরও কমবে সোনার দাম?টেকনিক্যাল চার্ট অনুযায়ী, কমেক্স (COMEX)-এ সোনা $5,300–$5,500 এর ঐতিহাসিক উচ্চস্তর স্পর্শ করার পর এখন ‘পুলব্যাক ফেজ’ অর্থাৎ পতনের পর্যায়ে রয়েছে। বর্তমানে সোনার দাম $4,450–$4,520 এর মধ্যে লড়াই করছে।অন্যদিকে, রুপোর দামও তার $93–$97 উচ্চস্তর থেকে নেমে এসে এখন $62–$70 এর মধ্যে অবস্থান করছে।
advertisement
5/5
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহ ধরে এই দুই মূল্যবান ধাতুর উপর চাপ বজায় থাকতে পারে।

 বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ‘বাই অন ডিপ’ অর্থাৎ দাম কমলে কেনার কৌশল গ্রহণ করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহ ধরে এই দুই মূল্যবান ধাতুর উপর চাপ বজায় থাকতে পারে।বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ‘বাই অন ডিপ’ অর্থাৎ দাম কমলে কেনার কৌশল গ্রহণ করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement