advertisement

ভোট আসে ভোট যায়, কিন্তু দশ বছরে প্রতিশ্রুতি অপূর্ণই! নির্বাচন আবহে প্রার্থীদের দুঃখের গল্প শোনাচ্ছে গাইঘাটার মানুষ, এবার কি সমাধান হবে?

Last Updated:

North 24 Parganas News: ভোট আসে ভোট যায়। কিন্তু গাইঘাটা বিধানসভার মেটিয়াগাছি এলাকায় দশ বছরেও হয়নি পাকা রাস্তা। ভোটের আবহে রাজনৈতিক দলের প্রার্থীদেরই দুঃখের গল্প শোনাচ্ছে এলাকার মানুষ।

+
গাইঘাটার

গাইঘাটার বেহাল রাস্তা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দশ বছরেও হয়নি পাকা রাস্তা। ভোট আসলেই মেলে শুধু প্রতিশ্রুতি তাই এখন যেন ক্ষোভে ফুঁসছে মেটিয়াগাছির বাসিন্দারা। ভোট পার হলেই হারিয়ে যায় প্রতিনিধিদের প্রতিশ্রুতি পূরণের দায়, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত প্রায় ১০ বছর ধরে পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গার বেড়গুম-১ নম্বর পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকার কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে কার্যত অচল হয়ে পড়ে যানবাহন চলাচল। নিত্যদিনের কাজকর্মে বেরোতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের।
আরও পড়ুনঃ ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য
বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত, লোকসভা কিংবা বিধানসভা প্রতিটি নির্বাচনের আগে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। বহু বছর আগে তৈরি হওয়া কাঁচা রাস্তা এখন খানাখন্দে ভরা, যা বর্ষার সময় বিপজ্জনক হয়ে ওঠে। এবারও ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় প্রচারে এলে বাসিন্দারা সরাসরি তাঁদের কাছে রাস্তার সমস্যার কথা তুলে ধরছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবারই একই কথা শুনি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অন্যদিকে, এই প্রসঙ্গে গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস জানান, তিনি নির্বাচনে জয়ী না হওয়ায় রাস্তার কাজ করতে পারেননি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এলাকার বর্তমান জনপ্রতিনিধি সুব্রত ঠাকুর এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে দ্রুত রাস্তা পাকা করার দাবিতে একজোট হয়েছেন মেটিয়াগাছির বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বাস্তবে বেহাল রাস্তা যিনি ঠিক করে দেবেন তার পক্ষেই জনমত দেবে এলাকার মানুষজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভোট আসে ভোট যায়, কিন্তু দশ বছরে প্রতিশ্রুতি অপূর্ণই! নির্বাচন আবহে প্রার্থীদের দুঃখের গল্প শোনাচ্ছে গাইঘাটার মানুষ, এবার কি সমাধান হবে?
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement