advertisement

Howrah News: ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য

Last Updated:

Howrah News: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক হওয়া গরম। এই আবহে হাওড়ার ডোমজুড়ে উদ্ধার মৃতদেহ। সোমবার রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে ডোবার মধ্যে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

ডোমজুড়ে ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
ডোমজুড়ে ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য হাওড়া জেলার ডোমজুড় ব্লকের নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের দেওয়ান চক এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ডোবার ধারে ভিড় জমায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক হওয়া গরম। রাজনৈতিক উত্তাপ যাতে হিংসায় পরিণত না হয় সেই দিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন এবং পুলিশের পক্ষ থেকে জেলায় জেলায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এমন সময় আবারও ডোমজুড়ে মৃত্যুর ঘটনা।
জলাজমির মধ্যে পড়ে থাকা দেহ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডোবার পার্শ্ববর্তীতেই মানুষের বসবাস। ব্যস্ত রাস্তার পার্শ্ববর্তী ডোবা। সোমবার হঠাৎ স্থানীয়দের নজরে আসে ডোবার মধ্যে পড়ে রয়েছে কেউ। রাস্তা থেকে কিছুটা দূরে হোগলা বনে জমে থাকা জলের মধ্যে যুবককে উলটে শুয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়।
আরও পড়ুনঃ মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা
ভোটের আবহে এমন ঘটনা আরও বেশি করে উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই নিশ্চিন্দা থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে ডোবা থেকে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠায়। নির্বাচনের মুখে এমন ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহটি পড়ে রয়েছে রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে। মৃত্যুর কারণও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement