ISF First Candidate List: প্রথম প্রার্থী তালিকায় বড় চমক ISF-এর! আরাবুল ইসলামকে কোথায় দিল জানেন? নওশাদ দাঁড়ালেন কোথায়?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ISF First Candidate List: প্রথম দফায় ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকীদের আইএসএফ৷ যদিও শুক্রবার তাঁরা জানিয়েছিল, বামেদের সঙ্গে ২৯ আসন নিয়ে সমঝোতা সাড়া হয়ে গিয়েছে তাদের৷ তাহলে কেন বাকি আরও ৬৷ রফা কি আরও বাকি?
হুগলি, রানা কর্মকার: শুক্রবারই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি৷ ইদের পরেই প্রাথমিক ভাবে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবেন তাঁরা৷ তাই সোমবারের দিকে নজর ছিল সকলেরই৷ এবারের আইএসএফ-এর প্রার্থী তালিকায় মূলত দু’টি বিষয়ে নজর ছিল, এক, দলে নতুন যোগ দেওয়া আরাবুল ইসলামকে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে নওশাদের দল, আর, দুই, নওশাদের ‘গড়’ ভাঙতে ভাঙড়ে যে শওকত মোল্লাকে ‘পাঠিয়েছে’ তৃণমূল, তারপরে সেখানে নওশাদ প্রার্থী হবেন কি না? দুই প্রশ্নেরই উত্তর মিলল এদিনের প্রকাশিত তালিকায়৷
সোমবার প্রাথমিক ভাবে ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ৷ যদিও শুক্রবার আইএসএফ নেতৃত্ব জানিয়েছিলেন, জোটসঙ্গী বামফ্রন্টের সঙ্গে তাঁদের ২৯ আসনে রফা হয়েছে৷ তবে সেই ২৯টিই প্রকাশ হল না এদিন৷ মালদহের এক প্রার্থীর নাম প্রকাশ করলেও, বাদ থাকল মুর্শিদাবাদের প্রার্থী তালিকা ঘোষণা৷
advertisement
advertisement
আইএসএফের প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সদ্য দলে যোগ দেওয়া একদা তৃণমূলের ‘তাজা ছেলে’ আরাবুল ইসলাম৷ ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভাঙড় কেন্দ্রের বিধায়ক ছিলেন আরাবুল৷
প্রসঙ্গত, সেই ২০১৬ সাল থেকেই ক্যানিং পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন শওকত মোল্লা৷ দু’বারের বিধায়ককে এবার ভাঙড়ে লড়তে পাঠিয়েছে তাঁর দল তৃণমূল৷ এই কেন্দ্র থেকেই গত নির্বাচনে বাম-আইএসএফ জোটের হয়ে একটি মাত্র আসনে জয়ী হয়েছিলেন নওশাদ সিদ্দিকী৷ একুশের পরে ছাব্বিশের নির্বাচনে সেই ভাঙড় থেকেই তাঁকে প্রার্থী করেছে তাঁর দল৷
advertisement

আইএসএফের প্রাথমিক প্রার্থী তালিকা
গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে আইএসএফ-এর তরফে জানানো হয়েছিল, বামেরা প্রার্থী দিলেও নন্দীগ্রাম, মুরারই, পাঁশকুড়া (পশ্চিম)ও ভগবানগোলায় প্রার্থী দিতে চায় তারা৷ এদিনের প্রার্থী তালিকা অনুযায়ী নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট শিক্ষক মওলানা মহঃ শবে মিরাজ খানকে৷ পাঁশকুড়া পশ্চিম থেকে আফজল আলু শাহ, মুরারই থেকে হজরত আলি (সওদাগর)-কে৷
advertisement
বামেদের সঙ্গে যে কেন্দ্রগুলি নিয়ে সমঝোতা হয়েছে সেগুলি হল ই আসনগুলির মধ্যে রয়েছে, এর মধ্যে হুগলি জেলার খানাকুল, হরিপাল সহ মোথাবাড়ি, সুজাপুর, সমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙ্গা, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট (উত্তর), বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিক বাজার, ক্যানিং (পূর্ব) ও ক্যানিং (পশ্চিম), মগরাহাট ,ভাঙ্গড়, উলবেরিয়া (পূর্ব) ও জগৎবল্লভপুর, মহিলাদল, শালবনি, বারাবনি ও বোলপুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 23, 2026 2:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
ISF First Candidate List: প্রথম প্রার্থী তালিকায় বড় চমক ISF-এর! আরাবুল ইসলামকে কোথায় দিল জানেন? নওশাদ দাঁড়ালেন কোথায়?







