advertisement

Mamata Banerjee: ‘লোডশেডিং করে দিতে পারে,’ ভবানীপুরের প্রথম কর্মিসভায় নন্দীগ্রাম মনে করালেন মমতা! স্ট্রং রুমে নজর রাখার নির্দেশ

Last Updated:

Mamata Banerjee: একুশের নির্বাচনে নন্দীগ্রাম নিয়ে মমতা-শুভেন্দুর দ্বৈরথ কার না মনে নেই৷ সেই আঁচ জিগিয়ে রাখতে এবার খাস ভবানীপুর কেন্দ্রের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে, নন্দীগ্রাম থেকেও লড়ছেন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়৷
মমতা বন্দ্যোপাধ্য়ায়৷
কলকাতা: ২০২১ সালের ২ মে৷ নন্দীগ্রাম সহ গোটা রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা৷ পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারেই গণনাকেন্দ্রে উপস্থিত নন্দীগ্রামের তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এক সময় যিনি ছিলেন তাঁরই দলের একনিষ্ঠ নেতা৷ কাঁটায় কাঁটায় টক্কর চলছে৷ কখন মমতা এগিয়ে, তো কখনও শুভেন্দু৷ টান টান উত্তেজনা৷ একসময় তো ছড়িয়েও পড়ে খুব সামান্য ব্যবধানে হলেও জিতে গিয়েছেন মমতা৷ কিন্তু, তার পর আসে বিপরীত খবর৷ মমতা নয়, খুব সামান্য ভোটে জয়ী হয়েছে শুভেন্দু৷
নন্দীগ্রামের সেই জয় নিয়ে কম জলঘোলা হয়নি৷ একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পেরে বারবার কটাক্ষ করেছেন শুভেন্দু, অন্যদিকে, তৃণমূল তুলেছে কারচুপির অভিযোগ৷ যার মধ্যে অন্যতম অভিযোগ ছিল বয়াল বুথে কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে যাওয়ার৷ য়াকে কেন্দ্র করে ভোটে কারচুপির অভিযোগ এনেছিল তৃণমূল৷ মামলা গড়ায় আদালত পর্যন্ত৷
advertisement
advertisement
রবিবার সন্ধেবেলা চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর কেন্দ্রের প্রথম কর্মিসভায় উল্লেখযোগ্য ভাবে সেই কথাই মনে করিয়ে দিলেন মমতা৷ তৃণমূলনেত্রীর কথায়, ‘‘এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে।’’
পাশাপাশি, মমতার অভিযোগ, ‘‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ঝগড়া অশান্তি করবেন না। ওরা অনেক লোক নিয়ে এসেছে। হুমকি দেবে,মাথা নোয়াবেন না৷’’
advertisement
ভোট থেকে শুরু করে ভবানীপুর নিয়ে কথা বলার পাশাপাশি, বঙ্গের বিপুল আমলা বদলি এবং সোমবারের এসআইআর তালিকা প্রকাশ নিয়েও এদিন কথা বলতে দেখা যায় মমতাকে৷
এসআইআরের সাপলিমেন্টারি লিস্ট বেরোনোর পর কী করতে হবে তাও কর্মীসভা থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,”লিস্ট বার হলে,বাড়ি বাড়ি যাবেন তাদের প্রয়োজনমত সহযোগীতা করবেন। অনেকে আছেন যারা বাড়ি থেকে বের হননা। যারা বসে আছে।অভিমান আছে তাদের কাজে নামান।ব্লক প্রেসিডেন্ট সহ নেতৃত্ব তাদের সাথে কথা বলুন।তাদের সবাইকে নিয়ে আসতে হবে কাজে।”
advertisement
মমতা বলেন, ‘‘ভবানীপুর তৃণমূলের আঁতুড়ঘর। আমি দিদি হিসাবে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার সব ভাই-বোনেরা। ভবানীপুরকে দেখবে। কে কোন দায়িত্বে আছি ভুলে যান। আমরা সবাই দলের কর্মী। সবাই আমরা একসঙ্গে কাজ করব।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘লোডশেডিং করে দিতে পারে,’ ভবানীপুরের প্রথম কর্মিসভায় নন্দীগ্রাম মনে করালেন মমতা! স্ট্রং রুমে নজর রাখার নির্দেশ
Next Article
advertisement
Mamata Banerjee: ‘লোডশেডিং করে দিতে পারে,’ ভবানীপুরের প্রথম কর্মিসভায় নন্দীগ্রাম মনে করালেন মমতা! স্ট্রং রুমে নজর রাখার নির্দেশ
‘লোডশেডিং করে দিতে পারে,’ ভবানীপুরের প্রথম কর্মিসভায় নন্দীগ্রাম মনে করালেন মমতা!
  • চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর কেন্দ্রের প্রথম কর্মিসভা মমতার

  • মমতার সতর্কবার্তা, ‘লোডশেডিং করে দিতে পারে’

  • স্ট্রং রুমে নজর রাখার সতর্কবার্তা মমতার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement