advertisement

West Bengal Assembly elections 2026: তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কবেই! তবু রাজন্য়ার ‘স্লোগানে’ পুরনো দলের ছোঁয়া...কী বলে প্রচার জানেন?

Last Updated:

ঘরের মেয়ের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝাঁপ দি। তাঁর কেন্দ্রে লড়ছেন তৃণমূলের লাভলি মৈত্র, বিজেপির রুপা গঙ্গোপাধ্যায়৷ এঁদের দু’জনকেই সোনারপুরে ‘বহিরাগত’ বলে দাবি করেছেন রাজন্য়া৷ তাঁর দাবি, তিনিই সোনারপুরের ‘ভূমিকন্য়া’৷

+
প্রচার

প্রচার শুরু রাজন্যা হালদারের

দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর, সুমন সাহা: ঘরের মেয়ের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝাঁপ রাজন্যা হালদারের। ভোটে দাঁড়িয়েই জোরকদমে প্রচার শুরু করে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্যা হালদার। শুরুতেই বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। এরপর নেতাজির পৈত্রিক ভিটে সহ সোনারপুরের কৃতী সন্তানদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী ময়দানে নামেন রাজন্যা। প্রচারে বেরিয়ে তৃণমূলের বহু পুরনো পরিচিত নেতাকর্মী-সমর্থকদের সঙ্গেও দেখা করছেন তিনি৷
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজন্য হালদার একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে প্রচারের আলোয় আসেন রাজন্যা। তবে আরজি কর কাণ্ডের পরে একটি টেলিফিল্ম নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল৷
advertisement
advertisement
রাজনৈতিক মহল সূত্রের খবর, এরপরে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজন্যার৷ যার ফলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কোনও দলেই জায়গা হয়নি তাঁর। এবার নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনী ময়দানে নামলেন রাজন্যা হালদার৷
নিজের প্রচারে রাজন্যার মূল বার্তা ‘সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়’। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন এই ইস্যুকেই সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্যা।
advertisement
এদিকে, তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলি মৈত্র এবং বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়৷ দুজনেই বিনোদন জগতের পরিচিত মুখ। গত পাঁচ বছর এই কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজন্যার দাবি, সোনারপুরের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal Assembly elections 2026: তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কবেই! তবু রাজন্য়ার ‘স্লোগানে’ পুরনো দলের ছোঁয়া...কী বলে প্রচার জানেন?
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement