Suvendu Adhikari: সকাল সকাল কালীঘাটে শুভেন্দু! গেরুয়া ধ্বজা নিয়ে সঙ্গে সমর্থকেরা, শুরু শনিবারের প্রচার
- Reported by:Susmita Mondal
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Suvendu Adhikari: গত বৃহস্পতিবারই ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী৷ প্রচারের মাঝখানে হঠাৎ করেি ঢুকে গিয়েছিলেন ভবানীপুর থানায়৷ তারপরে আজ, শনিবার কালীঘাটে৷
কলকাতা: শনিবার মেঘলা, বৃষ্টিভেজা সকাল। তার মাঝেই গেরুয়া ধ্বজ নিয়ে শোভাযাত্রা করে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে প্রবেশের আগে বললেন, ‘‘আজ শনিবার এসেছি কালীঘাট। মা কালী সাথে থাকবেন ৷’’
কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার শুরু করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাতে গেরুয়া ধ্বজ নিয়ে হাজির বিজেপি কর্মী সমর্থকরা। কালীঘাট মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন একাধিক সাধুসন্ত।
advertisement
advertisement
প্রসঙ্গত, নন্দীগ্রামের পাশাপাশি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেও ভোটে লড়বেন শুভেন্দু৷ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাই ভবানীপুর এবার হাই ভোল্টেজ কেন্দ্র৷
advertisement
গত বৃহস্পতিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বৈঠক করে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী৷ ওই দিন তাঁকে উদ্দেশ্য করে স্লোগানও দেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা৷ তারপরে হঠাৎ ভবানীপুর থানায় পৌঁছে গিয়ে সকলকে চমকে দেন শুভেন্দু৷ থানায় পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষার আর্জি জানান বিজেপি নেতা৷ দলীয় কর্মীদের বিরুদ্ধে অকারণ মামলা করারও অভিযোগ তোলেন৷
advertisement
সেদিনের পরে আজ, ফের ভবানীপুরে শুভেন্দু৷ কালীঘাটে পুজো দিয়ে শনিবারের প্রচার শুরু করার কথা তাঁর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 21, 2026 9:30 AM IST










