advertisement

Assembly Election 2026: ৩০ বছর পরে বিধানসভা ভোটে ফিরতে চলেছেন! বহরমপুরে অধীরের বিরুদ্ধে নাড়ুগোপাল, জোরকদমে প্রচার শুরু তাঁরও

Last Updated:
রাজনৈতিক মহলে জল্পনা চলছে, পশ্চিমবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে হয়তো বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই হেরেছিলেন তিনি। যদিও ১৯৯৬ সালে তিনি রাজ্য বিধানসভায় গিয়েছিলেন। তিনি ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন।
1/5
ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী। দীর্ঘ তিরিশ বছর পরে। ১৯৯৬ সালের পরে ২০২৬। ২০২৬ এর ভোটে বহরমপুরে তৃনমূলের মুখ নাড়ুগোপাল মুখোপাধ্যায়। ২০২১-এর বিধানসভাতেও লড়াই করেছেন তিনি। একদিকে বিজেপির সুব্রত মৈত্র অন্যদকে কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

2/5
যদিও বহরমপুর বিধানসভা জয়ী হয় বিজেপি। এবারও হটসিট বহরমপুর। বিজেপির বিধায়ক প্রার্থী, এরই মাঝে ভোটের প্রচারের ময়দানে ঝাঁপিয়েছেন তৃণমূলও। অন্যদিকে লড়াই করবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তবে তৃণমূল জয়ের ব্যাপারে আশাবাদী। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলছেন তিনি। বহরমপুর শহরের অলিগলি ঘুরছেন রীতিমতো।

3/5
প্রচার নিয়ে, এবারের ভোট নিয়ে নাড়ুগোপাল জানান, ”রাজ্য সরকারের ভোটে তৃণমূলের মূল লড়াই বিজেপির সঙ্গে। বিজেপি ভার্সেস তৃণমূল হবে। সেই নিরিখে গতবার ধর্মীয় মেরুকরণে ভোট হয়েছিল। দ্বিতীয় হয়েছিলাম। ৬২ হাজার ৪৮৮ ভোট পেয়েছিলাম। শহরের স্বার্থে যা যা করা দরকার, উন্নয়নের নিরিখে, লড়াইয়ের নিরিখে, আন্দোলনের নিরিখে, কাজ করার সুযোগ যেন পাই, এটাই আশা করব।” তিনি আরও বলেন, ” ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বহরমপুরকে স্মার্ট সিটি ঘোষণা করেছেন। এয়ারপোর্ট তৈরি হচ্ছে, জু তৈরি হচ্ছে বহরমপুরের মধ্যে।”

4/5
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহরমপুর বিধানসভা কেন্দ্রে নাড়ুগোপালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এআইসিসির তরফ থেকে এখনও অধীর চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে বহরমপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে অধীর চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্রেই লড়াই করবেন।

5/5
তৃণমূল কংগ্রেস যে বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকেই তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করছেন তা দলের ভোট কৌশলে মোটামুটি পরিষ্কার। ইতিমধ্যেই নাড়ুগোপাল তাঁর একাধিক বক্তব্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, 'অধীর চৌধুরীর আমলে বহরমপুর শহরে যে দুর্নীতি হয়েছে তার জন্যই উন্নয়ন স্তব্ধ হয়েছিল। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দিদির নেতৃত্বে বহরমপুর শহরের চেহারা আমূল পাল্টে গিয়েছে।। শহরে তৃণমূল কর্মীরা এখন ২৪ ঘণ্টা মানুষকে পরিষেবা দিচ্ছেন।'