advertisement

Sindoor Tree Farming: পথ দেখাল গঙ্গাসাগর মেলা! এই একটি ফলের গুণেই রাতারাতি চাহিদা তুঙ্গে, বাড়িতেও বাড়ছে গাছ লাগানোর ঝোঁক

Last Updated:

South 24 Parganas Sindoor Tree Farming: এবারের গঙ্গাসাগর মেলায় নজর কেড়েছে লাল টকটকে এক অদ্ভুত ফল। শুধু পুণ্যার্থীরাই নন, সাধারণ মানুষের কাছেও এর ভেষজ গুণ পৌঁছে যাওয়ায় এখন ঘরে ঘরে এই গাছ লাগানোর হিড়িক পড়েছে। কেন এই আচমকা চাহিদা?

সিঁদুর গাছ
সিঁদুর গাছ
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনায় সিঁদুর গাছ তৈরির আগ্রহ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মুচিসা ও আমতলাজুড়ে সিঁদুর গাছ তৈরির কাজ শুরু হয়েছে। বজবজ, মুচিসা আর আমতলায় একাধিক নার্সারি হয়েছে যে কারণে। বিক্সা ওরেলানা গাছের ফল থেকেই এই জৈব সিঁদুর পাওয়া যায়। কিছুদিন আগেই সাগর মেলায় এই গাছের ফল বিক্রি করছিলেন বিক্রেতারা। তারপর থেকে জনপ্রিয় হতে শুরু করে এই ফলটি।
কেমিক্যাল দিয়ে তৈরি সিঁদুর টকটকে লাল। কিন্ত সিঁদুর গাছের ফলের দানা থেকে তৈরি জৈব সিঁদুর লালচে মেটে রঙের। বজবজ দু’নম্বর ব্লকের সাউথ বাওয়ালির চকেতবাটি রায়পাড়ার বাসিন্দা নিমাইচাঁদ পাত্র একটি নার্সারির মালিক। তিনি গত তিন বছর ধরে সিঁদুর গাছের চারা তৈরি করছেন।
advertisement
advertisement
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে লাল টকটকে কেমিক্যালের তৈরি সিঁদুর বাজার দখল করে রয়েছে। কিন্তু তা ব্যবহারে অনেক সময় শরীরে সমস্যা দেখা দেয়। ফলে অনেকেই এই ফল ব্যবহারের দিকে ঝুঁকছেন অনেকেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্সা ওরেলানার এই গাছটি লিপস্টিক গাছ হিসেবে পরিচিত। এর বীজ থেকে গাঢ় কমলা-লাল রঞ্জক (বিক্সিন) পাওয়া যায়, যা খাদ্য এবং প্রসাধনীতে (লিপস্টিক) রঙ হিসেবে ব্যবহৃত হয়। এই গাছটি তার ঔষধি গুণাবলী, বিশেষ করে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই গাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি আয়ুর্বেদিক এবং ঐতিহ্যবাহী চিকিৎসায় প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় যার ফলে এই গাছের গুরুত্ব বাড়ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sindoor Tree Farming: পথ দেখাল গঙ্গাসাগর মেলা! এই একটি ফলের গুণেই রাতারাতি চাহিদা তুঙ্গে, বাড়িতেও বাড়ছে গাছ লাগানোর ঝোঁক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement