advertisement

Birbhum News: সিউড়িতে জলের জন্য রক্তারক্তি! প্রতিবেশীর মারে হাসপাতালে গৃহবধূ, রণক্ষেত্র এলাকা

Last Updated:

Birbhum News: পানীয় জল সংগ্রহ নিয়ে সামান্য বিবাদ থেকে রণক্ষেত্র হয়ে উঠল সিউড়ি। আক্রান্ত এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা।

সিউড়িতে জলের জন্য রক্তারক্তি
সিউড়িতে জলের জন্য রক্তারক্তি
মাধব দাস, বীরভূম: পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহেরা নিল সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রাম। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদের জেরে এক গৃহবধূ আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গ্রামের একটি কল থেকে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা মেঘা বিবির সঙ্গে শেখ আজাহার নামে এক ব্যক্তির বচসা শুরু হয়। এমন পরিস্থিতিতে বিবাদ চরমে পৌঁছলে আজাহার নামের ওই ব্যক্তি একটি লোহার শাবল দিয়ে মহিলার মাথায় সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ওই গৃহবধূ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আর তারপরেই শুরু হয় তীব্র উত্তেজনা।
advertisement
advertisement
গৃহবধূ আক্রান্ত হওয়ার পরই গ্রামবাসীরা ও আক্রান্তের আত্মীয়রা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। ব্যাপক ইট বৃষ্টি করা হয় অভিযুক্তির বাড়ি লক্ষ্য করে। বাড়িতে থাকা মোটরবাইক-সহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত পরিবারের সদস্যরা গ্রামে গায়ের জোর চালায়। হামেশাই বাসিন্দাদের সঙ্গে ঝামেলা লেগে থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের তরফ থেকে অভিযুক্ত শেখ আজাহার ও তার পরিবারের কয়েকজনকে আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। অন্যদিকে গুরুতর আহত মেঘা বিবি নামের গৃহবধূর চিকিৎসা চলছে হাসপাতালে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সিউড়িতে জলের জন্য রক্তারক্তি! প্রতিবেশীর মারে হাসপাতালে গৃহবধূ, রণক্ষেত্র এলাকা
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement