advertisement

West Medinipur News: ভোট ঘোষণা হতেই অ্যাকশন শুরু পুলিশের! বেগমপুরে জুয়ার আসরে অতর্কিত হানা, গ্রেফতার ৩, উদ্ধার লক্ষাধিক টাকা

Last Updated:

West Medinipur News: বেগমপুর এলাকায় জুয়ার আসরে অতর্কিত হানা দিয়ে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করল পুলিশ। অভিযানে নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কোশিয়াড়ী থানা
কোশিয়াড়ী থানা
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেশিয়াড়ি এলাকায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে বেগমপুর এলাকায় একটি জুয়ার আসরে অতর্কিত হানা দেয়। অভিযানে হাতেনাতে ধরা পড়ে তিনজন জুয়াড়ি এবং ঘটনাস্থল থেকে নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর বসার খবর পাচ্ছিল প্রশাসন। নির্বাচনের সময় যাতে কোনও অবৈধ লেনদেন বা বেআইনি কার্যকলাপ না হয়, সেই কারণে নজরদারি বাড়ান হয়েছিল। তারই অংশ হিসেবে এই অভিযান চালান হয়। হানা দিতেই জুয়ার বোর্ডে উপস্থিত কয়েকজন পালানোর চেষ্টা করে, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
advertisement
advertisement
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আটক তিন অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার তাদের  খড়গপুর মহকুমা আদালত-এ পেশ করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের এক আধিকারিক জানান, নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন বিশেষভাবে তৎপর রয়েছে। জুয়া, মদ ও অর্থ লেনদেনের মতো বেআইনি কাজের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নির্বাচনের আগে এই ধরনের কড়া নজরদারি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। নির্বাচনের সময় যাতে পরিবেশ শান্তিপূর্ণ থাকে, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ভোট ঘোষণা হতেই অ্যাকশন শুরু পুলিশের! বেগমপুরে জুয়ার আসরে অতর্কিত হানা, গ্রেফতার ৩, উদ্ধার লক্ষাধিক টাকা
Next Article
advertisement
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা?
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন এই তৃণমূল নেতা?
  • টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী!

  • তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর...

  • কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা...?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement