advertisement

Jalpaiguri Elephant: লাটাগুড়ির রাস্তায় সঙ্গীহীন হাতির 'দুষ্টুমি'! থমকে পরপর গাড়ি, দেখুন রোমাঞ্চকর দৃশ্য

Last Updated:
Jalpaiguri Elephant: লাটাগুড়িতে জঙ্গলের রাস্তায় হঠাৎ দেখা মিলল সঙ্গীহীন হাতির। কখনও সে আপনমনে ছুটছ, কখনও আবার দাঁড়িয়ে গাছপালা খাচ্ছে। রোমাঞ্চকর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
1/5
রাস্তার মাঝে সঙ্গীহীন গজরাজ। তবে একাই মন জয় করে নিল সকল পর্যটকদের। জঙ্গলের বুক চিরে চলে যাওয়া জাতীয় সড়কে হঠাৎ দেখা মিলল সঙ্গীহীন গজরাজের। আর সেই দৃশ্যই এখন রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)

2/5
রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে ওই হাতি। যার ফলে জাতীয় সড়কে তৈরি হয় সাময়িক যানজট। তবে আতঙ্কের পাশাপাশি এই বিরল মুহূর্ত উপভোগ করতেও ভিড় জমালেন পর্যটকরা।

3/5
চোখের সামনে এমন দৃশ্য দেখে অনেকেই গাড়ি থামিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ছেন। মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন ছবি ও ভিডিও। কখনও হাতিটিকে গাড়ির দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে, আবার কখনও নিশ্চিন্তে রাস্তার ধারে দাঁড়িয়ে গাছপালা খেতে ব্যস্ত সে।

4/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের মহাকাল মন্দির সংলগ্ন এলাকায় প্রায়ই দেখা মেলে এই হাতিটির। কখনও মন্দিরের সামনে, কখনও আবার জাতীয় সড়কের উপরেই অবাধে ঘোরাফেরা করে সে। এই মুহূর্তগুলির কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় রেঞ্জার সঞ্জয় দত্ত নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সেই দৃশ্য শেয়ার করেছেন। যা দ্রুত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

5/5
যদিও হাতির হামলা করার মতো কোন ঘটনা ঘটেনি। তবুও বনদফতর সতর্কবার্তা জারি করেছে। হাতি দেখলে গাড়ি থামিয়ে ভিড় না করার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, বন্যপ্রাণীর আচরণ যে কোনও সময় বদলে যেতে পারে। প্রকৃতির এই অদ্ভুত মেলবন্ধন একদিকে যেমন রোমাঞ্চ জাগাচ্ছে, তেমনই মনে করিয়ে দিচ্ছে - জঙ্গল তার নিজস্ব নিয়মেই চলে।