তামান্নার মাকে প্রার্থী ঘোষণা করতেই বিক্ষোভ! কালিগঞ্জে পার্টি অফিস ভাঙচুরে ৭ জনকে বহিষ্কার সিপিআইএমের
- Published by:Tias Banerjee
Last Updated:
Kaliganj CPIM Sabina Yasmin Candidate: কালিগঞ্জে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাতজনকে বহিষ্কার করল সিপিআইএম নেতৃত্ব কালিগঞ্জের পলাশিতে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাত জনকে বহিষ্কার করলো সিপিআইএম নেতৃত্ব।
নদিয়া, সমীর রুদ্র: কালিগঞ্জের পলাশিতে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কড়া পদক্ষেপ নিল দলীয় নেতৃত্ব। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করার পরেই ক্ষুব্ধ একাংশ কর্মী পলাশির পার্টি অফিসে ভাঙচুর চালান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং দলের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।
এর পরেই সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পলাশী এরিয়া কমিটির অধীনে থাকা সাত জন সদস্যের বিরুদ্ধে দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা, পার্টি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ, কুৎসা রটানো এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। পার্টির গঠনতন্ত্রের ১৯/১৩ ধারা অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।
advertisement
advertisement
বহিষ্কৃতদের নাম অজয় সরকার, সেন্টু সেখ, মোদাস্সের মীর, জহিরুদ্দিন আহমেদ, হানিফ মোহাম্মদ, মকলেসুর রহমান ও সাইদুল সেখ। জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সংগঠনের শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তামান্নার মা সাবিনা ইয়াসমিন-কে প্রার্থী ঘোষণা করায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিলেন তাঁরা। এর পরই পলাশী পার্টি অফিসে সংগঠিত বিশৃঙ্খলা, দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা, পার্টি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ, নেতৃত্ব সম্পর্কে কুৎসা রটানো, শৃঙ্খলাভঙ্গ ও দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সাত জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পার্টি নেতৃত্ব।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 20, 2026 3:52 PM IST








