advertisement

Business Idea: চাকরির পিছনে না ছুটে মাত্র ১২ হাজার টাকায় বসান ডিস্টিল্ড ওয়াটার মেশিন, আয়ের অঢেল সুযোগ! জানুন ব্যবসার সহজ উপায়

Last Updated:

Bankura Business Idea: স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসার সন্ধান করছেন? মাত্র ১২,০০০ টাকা দিয়ে ডিস্টিল্ড ওয়াটার তৈরির মেশিন বসিয়ে আজই শুরু করতে পারেন আপনার নতুন ব্যবসা।

+
ডিস্টিল্ড

ডিস্টিল্ড ওয়াটার তৈরির মেশিন

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বিভিন্ন ধরনের ব্যাটারির জন্য ডিস্টিল্ড ওয়াটার অত্যন্ত প্রয়োজনীয়। টোটো চালক থেকে শুরু করে স্পিকার ব্যবসায়ী—প্রায় সকলেই এই জল নিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে গ্রামীণ ও শহরতলির এলাকায় সহজে ডিস্টিল্ড ওয়াটার পাওয়া যায় না বা দাম তুলনামূলক বেশি। ফলে ব্যাটারির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যায় এবং অনেক সময় পরিষেবায় বিঘ্ন ঘটে।
সামনেই বিধানসভা নির্বাচন। এই সময়ে প্রচারের জন্য টোটো, মাইক ও স্পিকারের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই ডিস্টিল্ড ওয়াটারের চাহিদাও বাড়ে। এই চাহিদার কথা মাথায় রেখেই বাঁকুড়া শহরের বাসিন্দা বিপুল কুন্ডু একটি স্বল্প খরচের ডিস্টিল্ড ওয়াটার মেশিন তৈরি করেছেন, যা সহজেই স্থানীয় পর্যায়ে ব্যবহার করা সম্ভব।
advertisement
advertisement
এই মেশিনটি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বসানো শুরু হয়েছে, যার মধ্যে পেট্রোল পাম্পগুলি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আপাতত একটি ছোট ইন্সপেকশন ডেমো চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ এবং ব্যবহারকারীরা সরাসরি এর কার্যকারিতা দেখতে পারেন। ভবিষ্যতে এই প্রকল্পকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সব মিলিয়ে এই মেশিন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১২ হাজার টাকা। এত কম খরচে একটি ছোট ডিস্টিল্ড ওয়াটার স্টেশন তৈরি করার সুযোগও দিচ্ছেন বিপুল কুন্ডু। তিনি জানিয়েছেন, কেউ চাইলে এই প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব উদ্যোগ শুরু করতে পারেন। ফলে এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরির পিছনে না ছুটে মাত্র ১২ হাজার টাকায় বসান ডিস্টিল্ড ওয়াটার মেশিন, আয়ের অঢেল সুযোগ! জানুন ব্যবসার সহজ উপায়
Next Article
advertisement
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
  • তোয়ালে দিয়ে শক্ত করে চুল বাঁধা চুলের গোড়া দুর্বল করে তোলে

  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে মাথার ত্বক ও চুলের আর্দ্রতা নষ্ট হয়

  • হিট প্রোটেক্ট্যান্ট ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল দুর্বল হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement