Sandakphu Trekking Tips: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়
- Published by:Nayan Ghosh
Last Updated:
Sandakphu Trekking Tips: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে প্রথম বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের। তবে অ্যাডভেঞ্চারে ভরপুর ভ্রমণের আনন্দ পেতে চলে আসুন সান্দাকফু অভিযানে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর ছোট ছোট চ্যালেঞ্জ সারাজীবন মনে থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
পথের ছোট ছোট চ্যালেঞ্জগুলি আপনাদের বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করবে। পাহাড়ের চড়াই-উতরাই পেরিয়ে যখন লক্ষ্যে পৌঁছবেন, তখন সেই আনন্দ সারাজীবন মনে থেকে যাবে। তবে ট্রেকিংয়ে যাওয়ার প্রাথমিক নিয়মগুলি অবশ্যই মাথায় রেখে তবেই যাত্রা শুরু করা উচিত। আর প্রথমবার ট্রেক করলে আগে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিলে, যাত্রা আরও সহজ হবে। (প্রতীকী ছবি)








