advertisement

WB Assembly Elections 2026: চোপড়ায় বিজেপির বড় চমক! হেভিওয়েট হামিদুলের বিপরীতে তরুণ তুর্কি শংকর, চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা পদ্ম প্রার্থীর

Last Updated:

West Bengal Assembly Elections 2026: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিয়ে চোপড়ায় জোড়াফুল ফুটিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা হামিদুল রহমান। ছাব্বিশের ভোটে তাঁর বিরুদ্ধে পদ্ম শিবিরের তুরুপের তাস তরুণ নেতা শংকর অধিকারী।

চোপড়ায় মুখোমুখি বিজেপির শংকর অধিকারী ও তৃণমূলের হামিদুল রহমান
চোপড়ায় মুখোমুখি বিজেপির শংকর অধিকারী ও তৃণমূলের হামিদুল রহমান
চোপড়া, উত্তর দিনাজপুরঃ বাংলায় বেজেছে ভোটের দামামা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এরপরেই নজর কাড়ছে উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্র। হাইপ্রোফাইল এই আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হামিদুল রহমানের বিপরীতে পদ্ম শিবিরের বাজি তরুণ তুর্কি শংকর অধিকারী।
একুশের বিধানসভা নির্বাচনে শাহিন আখতারের হাত ধরে চোপড়ায় দ্বিতীয় স্থানে উঠে এলেও জয় অধরা ছিল বিজেপির। বাজিমাত করেছিলেন তৃণমূলের হামিদুল। ছাব্বিশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের তুরুপের তাস তরুণ নেতা শংকর।
আরও পড়ুনঃ পাঁজি-পুঁথিতে রয়েছে উল্লেখ! কাশীনগরে শুরু হল ঐতিহাসিক নন্দাস্নানের মেলা, গঙ্গারতি-বাউল গানে এলাকায় উৎসবের আবহ
মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ভূমিপুত্র শংকর। গতকাল চোপড়ার বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই এলাকায় খুশির আবহ দেখা যায়। কালাগছ এলাকায় বিজেপির কার্যালয়ে ভিড় করেন দলের কর্মী-সমর্থকেরা। পদ্ম প্রার্থীকে ফুলের মালা পরিয়ে ও আবির খেলে উল্লাসে মেতে ওঠেন তাঁরা।
advertisement
advertisement
চোপড়ার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই কালাগছ কালী মন্দির ও শনি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের মানসিক তোড়জোড় শুরু করে দেন শংকর। ‘হামিদুল-দুর্গ’ চোপড়ায় শংকরের মতো তরুণ মুখকে সামনে এনে পদ্ম শিবির বড়সড় চমক দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হাইপ্রোফাইল চোপড়া কেন্দ্রে প্রার্থী হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন শংকর। সেই সঙ্গেই তৃণমূল প্রার্থীর চোখে চোখ রেখে লড়াইয়ের কথাও বলেছেন তিনি। বিজেপি প্রার্থীর কথায়, “১০০ শতাংশ লড়াই করব। এখানে চোখে চোখ রেখে লড়াই হবে।“
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Elections 2026: চোপড়ায় বিজেপির বড় চমক! হেভিওয়েট হামিদুলের বিপরীতে তরুণ তুর্কি শংকর, চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা পদ্ম প্রার্থীর
Next Article
advertisement
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা?
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন এই তৃণমূল নেতা?
  • টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী!

  • তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর...

  • কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা...?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement