advertisement

BJP Candidate List: হাবড়ায় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করল জানেন? বড় চমক উত্তর ২৪ পরগনায়! মতুয়া এলাকাতেও বিশেষ নজর

Last Updated:

প্রার্থী বাছাইয়ে পুরোনোদের উপরেই ভরসা রাখল বিজেপি৷ মতুয়া অধ্যুষিত এলাকায় বিদায়ী বিধায়কদেরই দায়িত্ব দিয়েছে বিজেপি৷

জ্য়োতিপ্রিয় মল্লিক
জ্য়োতিপ্রিয় মল্লিক
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে পুরোনোদের উপরেই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব। বিশেষ করে বনগাঁর মতুয়া অধ্যুষিত এলাকায় বিদায়ী বিধায়কদেরই আবার প্রার্থী করে দল স্পষ্ট বার্তা দিল অভিজ্ঞতার উপরেই আস্থা। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা৷ এই তিন কেন্দ্রে বর্তমান বিধায়কদেরই পুনরায় টিকিট দেওয়া হয়েছে। তবে, এখনও পর্যন্ত মতুয়া অধ্যুষিত বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি। বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়াকে। ২০২১ সালের নির্বাচনে ১০ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি।
বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের পাশাপাশি আকাইপুর, ছয়ঘরিয়া, ধর্মপুকুরিয়া, গঙ্গাধরপুর, ঘাটবাওর এবং গোপালনগর ১ ও ২ নম্বর পঞ্চায়েত নিয়ে গঠিত বনগাঁ উত্তর কেন্দ্র। এবারও সেই কেন্দ্র থেকে অশোক কীর্তনিয়ার উপরই আস্থা রেখেছে বিজেপি। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে।
প্রার্থী হওয়ার পর অশোক কীর্তনিয়া বলেন, ‘‘দল আমার উপর ফের আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। জিতে বনগাঁ উত্তরের মর্যাদা রক্ষা করব।’’ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষই জবাব দেবে বলে তাঁর মত। পাল্টা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে কোনও কাজই করেননি অশোক। বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। চারটি কেন্দ্রেই তৃণমূল জয়ী হবে।
advertisement
advertisement
অন্যদিকে, বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। প্রার্থী ঘোষণার পরই তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক এবং মিছিল করেন গোপালনগরের বিভিন্ন এলাকায়। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। প্রার্থী হওয়ার পর থেকেই বিজেপি-কে সরানোর বার্তা দিয়েছেন তিনি, পাশাপাশি স্বপন মজুমদারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন।
advertisement
উত্তর ২৪ পরগনার বিজেপি প্রার্থীরা
উত্তর ২৪ পরগনার বিজেপি প্রার্থীরা
এর জবাবে স্বপন মজুমদার কড়া ভাষায় বলেন, ‘‘ভূতের মুখে রাম নাম শোভা পায় না। ব্যক্তিগত আক্রমণ করার আগে তৃণমূল প্রার্থী যেন নিজের ও তাঁর পরিবারের বিষয়টি দেখেন। আমাকে প্রচারে নামতেই হবে না, বনগাঁ দক্ষিণের মানুষ নিজেরাই বিজেপি-কে ভোট দেবেন।’’
advertisement
এদিকে বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে এবার হাবড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই কেন্দ্রেও জোরদার লড়াইয়ের ইঙ্গিত মিলছে। দেবদাস মণ্ডলের দাবি, হাবড়ায় তৃণমূলের পরাজয় নিশ্চিত। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গণনার দিনই প্রমাণ হয়ে যাবে, হাবড়ার মানুষ তৃণমূলের পক্ষেই আছেন।
advertisement
অশোকনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে চিকিৎসক সুময় হীরাকে, যিনি মুখোমুখি হবেন তৃণমূলের নারায়ণ গোস্বামীর। অন্যদিকে, বারাসত কেন্দ্রে বিজেপি ফের প্রার্থী করেছে শঙ্কর চট্টোপাধ্যায়কে, যিনি এর আগেও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজিত হন। প্রার্থী তালিকা ঘোষণার পরই বারাসতের হরিতলা মোড়ে বিজেপির পার্টি অফিসের বাইরে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়, যা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
advertisement
এই প্রসঙ্গে শঙ্কর চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল পোস্টার রাজনীতিতে অভ্যস্ত। ভয় পেয়েই তারা এসব করছে। যদিও বারাসত শহর তৃণমূল সভাপতি দেবাশিস মিত্র দাবি করেন, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সব মিলিয়ে বনগাঁ মহকুমা এবং সংলগ্ন এলাকায় প্রার্থী ঘোষণার পর থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একাধিক কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে এবারের নির্বাচন যে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে জেলায় তা বলাই যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
BJP Candidate List: হাবড়ায় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করল জানেন? বড় চমক উত্তর ২৪ পরগনায়! মতুয়া এলাকাতেও বিশেষ নজর
Next Article
advertisement
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়ুল মারছেন নিজেই
  • তোয়ালে দিয়ে শক্ত করে চুল বাঁধা চুলের গোড়া দুর্বল করে তোলে

  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে মাথার ত্বক ও চুলের আর্দ্রতা নষ্ট হয়

  • হিট প্রোটেক্ট্যান্ট ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল দুর্বল হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement