Left Front Candidate List: একসময় ছিল SUCI-এর ‘দুর্গ’! টানা ৩৪ বছর... সেই জয়নগর থেকে এবার কাকে প্রার্থী করল বামফ্রন্ট?
- Reported by:Suman Saha
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Left Front Candidate List: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে যানজট একটি প্রবল সমস্যা। আর এই সমস্যা থেকে শহরকে মুক্ত করাই প্রধান লক্ষ্য নিরঞ্জনবাবুর।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগর৷ এক সময় এই জয়নগরই ছিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (SUCI)-র দূর্গ৷ ২০১১ সালে সেই দুর্গও হাতছাড়া হয়৷ রাজ্যজুড়ে ক্ষমতা বদলের মধ্যেই জয়নগর থেকে ক্ষমতা হারায় SUCI৷ জয়ী হয় তৃণমূল৷ সেই জয়নগরে ছাব্বিশের নির্বাচনে SUCI প্রার্থী করেছে নিরঞ্জন নস্করকে৷
সেই ১৯৭৭ সাল থেকে ২০১১৷ একটানা ৩৪ বছর এই কেন্দ্রের বিধায়ক ছিলেন SUCI-র প্রতিনিধি৷ প্রথমে ১৯৭৭ থেকে ২০০৬ পর্যন্ত জয়নগর কেন্দ্রের বিধায়ক ছিলেন দেবপ্রসাগ সরকার৷ তারপরে ২০১১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তরুণকান্তি নস্কর৷ তারপরে ২০১১ সালে ক্ষমতাবদলের বছরে এই কেন্দ্র থেকে জয়ী হন বিশ্বনাথ দাস৷
advertisement
advertisement
২০২৪ সালে লোকসভা ভোটে এসইউসিআই-এর হয়ে জয়নগর লোকসভা কেন্দ্রে লড়েছিলেন নিরঞ্জন নস্কর। তিনিই এবার জয়নগর বিধানসভা কেন্দ্রে এসইউসিআই প্রার্থী। প্রার্থীর নাম ঘোষণা হতেই নেমে পড়েছেন দেওয়াল লিখনের কাজে। জয়নগর-মজিলপুর শহরে যানজট একটি প্রবল সমস্যা। আর এই সমস্যা থেকে শহরকে মুক্ত করাই প্রধান লক্ষ্য নিরঞ্জনবাবুর।
জয়নগর-মজিলপুর পুরসভা এলাকার তিলিপাড়ায় বাড়ি নিরঞ্জনবাবুর। তিনি রাজ্য এসইউসিআই দলের ট্রেড কমিটির সদস্য ও বারুইপুর সাংগঠনিক জেলার দলের সম্পাদক।
advertisement
নিরঞ্জনবাবু বলেন, ‘‘আমি দলের পুরনো কর্মী। লোকসভা ভোটে পরাজিত হওয়ার পরেও জনসংযোগে পিছিয়ে যাইনি। তাই দল প্রার্থী করেছে। গোটা বিধানসভার মধ্যে জয়নগর শহরে ঢোকার মুখে যানজটে তিতিবিরক্ত মানুষ। শাসকদলের বিধায়ক এই ব্যাপারে উদাসীন। এই যানজট দূর করাই আমার প্রধান লক্ষ্য।’’
advertisement
প্রয়োজনে বাইপাস নির্মাণের চিন্তাভাবনাও আছে। বৃহস্পতিবার থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিতে চান নিরঞ্জনবাবু। বলেন, ‘‘আমি বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর দেব। জয়নগর বিধানসভা কেন্দ্রের ভোটারেরা বদল চান বিধায়কের। দুর্নীতি আর স্বজনপোষণ দেখতে দেখতে মানুষ বিরক্ত৷ ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 20, 2026 2:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Left Front Candidate List: একসময় ছিল SUCI-এর ‘দুর্গ’! টানা ৩৪ বছর... সেই জয়নগর থেকে এবার কাকে প্রার্থী করল বামফ্রন্ট?









