West Bengal Assembly Elections 2026: দিনহাটা ছেড়ে মাথাভাঙায় কেন লড়তে গেলেন নিশীথ প্রামাণিক? উদয়ন গুহের দাবিতে তীব্র জল্পনা
- Reported by:Annanya Dey
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
তবে কী উদয়ন গুহকে ভয় পেয়ে অন্য বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন বিজেপি নেতা নিশীথ প্রামানিক? জোর চর্চা রাজনৈতিক মহলে। যদিও নিশীথের কথায় দল যা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তা পালন করছেন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রঙ্গমঞ্চ জমে উঠেছে কোচবিহারের রাজনীতির।
কোচবিহার, অনন্যা দে: তবে কী উদয়ন গুহকে ভয় পেয়ে অন্য বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন বিজেপি নেতা নিশীথ প্রামানিক? জোর চর্চা রাজনৈতিক মহলে। যদিও নিশীথের কথায় দল যা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তা পালন করছেন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রঙ্গমঞ্চ জমে উঠেছে কোচবিহারের রাজনীতির।
advertisement
advertisement
advertisement
তবে এবারে কেন্দ্র তাঁর আলাদা। দিনহাটা নয়, বরং মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে লড়ছেন তিনি।তাঁর বিপরীতে সাবলু বর্মন। যিনি মাথাভাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি।দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ রয়েছেন দেখে কি সেখান থেকে লড়লেন না নিশীথ? এই প্রসঙ্গে উদয়ন গুহ জানিয়েছেন, "ও ভয় পেয়েছে। তাই দিনহাটা কেন্দ্রে পা রাখেননি। তবে উনি যেখান থেকে লড়াই করুক না কেন, হার তাঁর নিশ্চিত।"
advertisement








