IPL 2026: ভুবির ইয়র্কারে কুপকাত কোহলি! আইপিএলের আগে এ কী অবস্থা? ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2026: ভিডিওতে দেখা যায় নেটে ব্যাটিং অনুশীলন করছেন বিরাট কোহলি। তাঁকে বোলিং করছিলেন ভুবনেশ্বর কুমার। সেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
আরসিবি আইপিএল ২০২৬-এর প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে দলকে নেতৃত্ব দিতে দেখা যায় বিরাট কোহলিকে। শুরু থেকেই অনুশীলনে ছিল তীব্র প্রতিযোগিতা, বিশেষ করে কোহলি ও অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের লড়াই ছিল চোখে পড়ার মতো। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভুবনেশ্বরের নিখুঁত ইয়র্কার প্রায় কোহলির ডিফেন্স ভেঙে দিচ্ছিল।
ভিডিওতে দেখা যায় নেটে ব্যাটিং অনুশীলন করছেন বিরাট কোহলি। তাঁকে বোলিং করছিলেন ভুবনেশ্বর কুমার। আর আমাদের সকলের জানা, ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার জন্য তার খ্যাতি রয়েছে। ভিডিওতে দেখা ভুবনেশ্বর কুমারের একটি ইয়র্কার বেসামাল হয়ে যান বিরাট কোহলি। একটু হলেই স্টাম্পও ছিটকে যেতে পারত বিরাটের। তারপর দুজনকেই হাসি মুখে দেখা যায়।
advertisement
গত মরসুমে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতার পর আত্মবিশ্বাসে ভরপুর আরসিবি। রজত পাতিদারের নেতৃত্বে তারা ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে শিরোপা জেতে। এবার তাদের লক্ষ্য সেই সাফল্য ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া।
advertisement
This yorker from Bhuvneshwar Kumar completely beat Virat Kohli.🫡
In the last two years, Bhuvneshwar Kumar’s name has gone a bit down, but maybe in this IPL he will definitely do something special.🙌 pic.twitter.com/L0bF9BsR0Z
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) March 19, 2026
advertisement
দলের বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভুবনেশ্বর কুমার। ডেথ ওভারে তার অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দেবে। গত মরশুমে তিনি ১৪ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। যদিও তার ইকোনমি কিছুটা বেশি ছিল, তবুও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতার জন্য তিনি দলের অন্যতম ভরসা।
অন্যদিকে, সব নজর রয়েছে কোহলির উপর। আন্তর্জাতিক টি২০-তে কম খেললেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যথাক্রমে ৩০২ ও ২৪০ রান করেন, যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং ধারাবাহিকতা আরসিবির ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করেছে।
advertisement
নতুন মরশুমে কোহলি বড় কিছু রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আইপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে ৯,০০০ রান পূরণের খুব কাছাকাছি। পাশাপাশি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০,০০০ টি২০ রান করার মাইলফলকের দিকেও এগোচ্ছেন। এই রেকর্ডগুলি তার আইপিএল ইতিহাসে সেরা খেলোয়াড়দের একজন হিসেবে অবস্থান আরও মজবুত করবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 1:31 PM IST










