advertisement

West Bengal Elections 2026: পাহাড়ে এবার কঠিন লড়াই! সমীকরণ বদলে নতুন লড়াইয়ে বিজেপি-মোর্চা, বড় চাল দিচ্ছে তৃণমূলও

Last Updated:
পাহাড়ের রাজনীতিতে ফের বদলের হাওয়া। দীর্ঘদিনের জোট সমীকরণ ভেঙে নতুন কৌশল নিয়ে ভোটের ময়দানে নামল বিজেপি। এবার জিএনএলএফ-এর সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চাকে সঙ্গে নিয়েই লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1/5
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের রাজনীতিতে আবারও বদলের হাওয়া। দীর্ঘদিনের জোট সমীকরণ ভেঙে নতুন কৌশল নিয়ে ভোটের ময়দানে নামল বিজেপি। এবার জিএনএলএফ-এর সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চাকে সঙ্গে নিয়েই লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ের তিনটি গুরুত্বপূর্ণ আসন—দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং—নিয়ে নতুন সমীকরণে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের রাজনীতিতে আবারও বদলের হাওয়া। দীর্ঘদিনের জোট সমীকরণ ভেঙে নতুন কৌশল নিয়ে ভোটের ময়দানে নামল বিজেপি। এবার জিএনএলএফ-এর সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চাকে সঙ্গে নিয়েই লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ের তিনটি গুরুত্বপূর্ণ আসন—দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং—নিয়ে নতুন সমীকরণে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ।
advertisement
2/5
এবারের প্রার্থী তালিকায় স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। কার্শিয়াং আসনে বিজেপি প্রার্থী করেছে সোনম লামাকে। কালিম্পং আসনে নতুন মুখ হিসেবে উঠে এসেছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান ভরত ছেত্রী। অন্যদিকে দার্জিলিং আসনটি ছাড়া হয়েছে মোর্চাকে, যেখানে তাদের প্রার্থী হিসেবে লড়বেন নোমান রাই, যদিও প্রতীক থাকবে বিজেপিরই। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এবারের প্রার্থী তালিকায় স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। কার্শিয়াং আসনে বিজেপি প্রার্থী করেছে সোনম লামাকে। কালিম্পং আসনে নতুন মুখ হিসেবে উঠে এসেছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান ভরত ছেত্রী। অন্যদিকে দার্জিলিং আসনটি ছাড়া হয়েছে মোর্চাকে, যেখানে তাদের প্রার্থী হিসেবে লড়বেন নোমান রাই, যদিও প্রতীক থাকবে বিজেপিরই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
গত নির্বাচনের দিকে তাকালে ছবিটা ছিল একেবারেই আলাদা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট বেঁধেছিল জিএনএলএফ এবং মোর্চা—দুই শক্তির সঙ্গেই। তখন দার্জিলিং থেকে প্রার্থী ছিলেন নীরজ জিম্বা, কালিম্পংয়ে শুভ প্রধান এবং কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা। সেই নির্বাচনে দার্জিলিং ও কার্শিয়াং আসন দখল করেছিল বিজেপি, যদিও কালিম্পং হাতছাড়া হয়েছিল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গত নির্বাচনের দিকে তাকালে ছবিটা ছিল একেবারেই আলাদা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট বেঁধেছিল জিএনএলএফ এবং মোর্চা—দুই শক্তির সঙ্গেই। তখন দার্জিলিং থেকে প্রার্থী ছিলেন নীরজ জিম্বা, কালিম্পংয়ে শুভ প্রধান এবং কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা। সেই নির্বাচনে দার্জিলিং ও কার্শিয়াং আসন দখল করেছিল বিজেপি, যদিও কালিম্পং হাতছাড়া হয়েছিল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
তবে এবারের নির্বাচনে সেই পুরনো জোট কাঠামো আর নেই। জিএনএলএফকে কার্যত বাইরে রেখেই মোর্চার সঙ্গে নতুন বোঝাপড়া গড়ে তুলেছে বিজেপি। ফলে পাহাড়ের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ, যেখানে জোটের কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি ও মোর্চা—আর পুরনো সহযোগীরা পড়েছে বাইরে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তবে এবারের নির্বাচনে সেই পুরনো জোট কাঠামো আর নেই। জিএনএলএফকে কার্যত বাইরে রেখেই মোর্চার সঙ্গে নতুন বোঝাপড়া গড়ে তুলেছে বিজেপি। ফলে পাহাড়ের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ, যেখানে জোটের কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি ও মোর্চা—আর পুরনো সহযোগীরা পড়েছে বাইরে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এই পরিবর্তনের ফলে পাহাড়ের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রার্থী বদল, জোটের রদবদল এবং নতুন মুখ—সব মিলিয়ে দার্জিলিং পাহাড়ের ভোট এবার অন্য মাত্রা পেতে চলেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই পরিবর্তনের ফলে পাহাড়ের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রার্থী বদল, জোটের রদবদল এবং নতুন মুখ—সব মিলিয়ে দার্জিলিং পাহাড়ের ভোট এবার অন্য মাত্রা পেতে চলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement