Dilip Ghosh: '৪৫ দিনের মধ্যে DA, ১০০ দিনে চাকরি', 'রবিনহুড' দিলীপের ঝোড়ো প্রচার, খড়গপুরে তীব্র রাজনৈতিক তরজা
- Reported by:RANJAN CHANDA
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dilip Ghosh: প্রচারের পাশাপাশি ভোটের আগে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, দেওয়া হবে সম্পূর্ণ ডিএ।
খড়গপুর, রঞ্জন চন্দ: খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিলীপ এবং প্রদীপ। দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের বন্ধুত্ব থাকলেও রাজনৈতিক ময়দানে দু’জন প্রতিদ্বন্ধী। রাজনৈতিক সৌজন্যতার পাশাপাশি সম্মুখ সমরে দুই দলের প্রার্থী। শুক্রবার সকাল চা চক্রের পাশাপাশি নিজের প্রচার করছেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের ইশতেহারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূলের প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষকে ‘বোকা বানানোর কৌশল’ ছাড়া আর কিছু নয়।
দিলীপ ঘোষ বলেন, আগের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলির অধিকাংশই বাস্তবে পূরণ হয়নি। তাঁর কথায়, “কাগজে কলমে অনেক কিছু লেখা হয়, কিন্তু সাধারণ মানুষ তার সুফল পান না।” মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন তিনি। বিশেষ করে ভাতা বৃদ্ধির ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এগুলি ভোটের আগে মানুষকে প্রভাবিত করার কৌশল মাত্র। একইসঙ্গে ডিএ (মহার্ঘ ভাতা) ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘১ লক্ষ ভোটে…’, গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা…
এদিন তিনি বিজেপির সম্ভাব্য কর্মসূচির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে ঝুলে থাকা নিয়োগগুলির ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন হলে পাঁচ বছর পর্যন্ত বাড়ান হবে। পাশাপাশি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান এবং ১০০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের আশ্বাস দেন তিনি। এছাড়াও রাজ্যের বহু যুবক যারা গুজরাট ও মহারাষ্ট্রে কাজ করছেন, তাঁদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান।
advertisement
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো, ওষুধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। ফলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের বিষয়েও তিনি কড়া অবস্থান নেন। তাঁর মতে, রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সব মিলিয়ে, নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোরে নতুন মাত্রা যোগ করল দিলীপ ঘোষের এই মন্তব্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 20, 2026 1:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: '৪৫ দিনের মধ্যে DA, ১০০ দিনে চাকরি', 'রবিনহুড' দিলীপের ঝোড়ো প্রচার, খড়গপুরে তীব্র রাজনৈতিক তরজা








