advertisement

Dilip Ghosh: '১ লক্ষ ভোটে...', গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা...

Last Updated:

Dilip Ghosh: গলায় মালা, মাথায় পাগড়ি, খড়গপুরে দিলীপের বাইক র‍্যালি। আর সেই র‍্যালির মাধ্যমেই বিজেপি নিজেদের শক্তি প্রদর্শন করেছে। দিলীপ ঘোষের দাবি, সাধারণ মানুষের সমর্থন থাকলে এবার নির্বাচনে বড় জয় নিশ্চিত।

+
বুলেট

বুলেট চেপে খড়গপুর ঘুরলেন দিলীপ ঘোষ 

খড়গপুর, রঞ্জন চন্দ: বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে জোরদার প্রচার শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার শহরের বিভিন্ন রাস্তায় বড় র‍্যালি করে শক্তি প্রদর্শন করে বিজেপি। এই র‍্যালিতে বহু কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দলের বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়েছে। র‍্যালিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ জানান, খড়গপুরে বিজেপির প্রতি মানুষের সমর্থন আগের থেকে অনেক বেশি বেড়েছে। তিনি বলেন, “এখানকার মানুষ বিজেপিকে নিজেদের দল বলে মনে করেন। তাই প্রতিবারই তাঁরা আমাদের জেতান। এবারও আমরা বড় ব্যবধানে জিতব এবং এক লক্ষ ভোট বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রসঙ্গত খড়গপুর থেকে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে পরে মেদিনীপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন। তবে রাজ্য সভাপতির পদ খোয়ানোর পর দলে বেশ কিছুদিন ব্রাত্যও ছিলেন। ফের ২০২৬ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের প্রার্থী করা হয়েছে তাঁকে। বুধবার খড়গপুর আসতে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটিংয়েই লুকিয়ে ম্যাজিক! একই গাছে ফুটবে ৩ রঙের প্রচুর ফুল, বাগান বিশেষজ্ঞের টোটকায় গাছে পাতা দেখা যাবে না
এদিন শহরের কয়েকটি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। রাম মন্দির ও মাতা মন্দিরে প্রণাম করে বাইক মিছিলে যোগ দেন। এরপর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন চান। সব মিলিয়ে, খড়গপুরে এই র‍্যালির মাধ্যমে বিজেপি নিজেদের শক্তি প্রদর্শন করেছে। দিলীপ ঘোষের দাবি, সাধারণ মানুষের সমর্থন থাকলে এবার নির্বাচনে বড় জয় নিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: '১ লক্ষ ভোটে...', গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা...
Next Article
advertisement
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
  • ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?

  • উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’?

  • প্রশ্ন এখন উঠছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement