Assembly Election 2026: সংরক্ষিত আসনে বিজেপির প্রার্থী জেনারেল? ভোটের উত্তাপে এ কী কাণ্ড! বিস্মিত প্রার্থী নিজেই
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Rachana Majumder
Last Updated:
দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবাক কান্ড! সংরক্ষিত আসনে বিজেপির প্রার্থী জেনারেল। এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। সেখানে প্রার্থী করা হয়েছে জেনারেল বিশ্বজিৎ খাঁকে। যা নিয়ে ক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। বিস্মিত প্রার্থী নিজেই।
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভোটের দামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে ঘটে গেল অবাক কাণ্ড! এবার সংরক্ষিত আসনে বিজেপির প্রার্থী জেনারেল। এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। সেখানে প্রার্থী করা হয়েছে জেনারেল বিশ্বজিৎ খাঁকে। যা নিয়ে ক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা।
বিস্মিত প্রার্থী নিজেই। বিজেপির প্রথম তালিকা প্রকাশের পর দেখা যায়, অগ্নিশ্বর নস্করকে বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। তাঁর নামে ইতিমধ্যে দেওয়াল লিখন, প্রচার শুরু করে দেয় বিজেপি কর্মীদের একাংশ। কিন্তু প্রার্থী নিয়ে দলে একাংশের ক্ষোভ থাকায় অগ্নিশ্বরকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে সাতগাছিয়ায় প্রার্থী করেছে বিজেপি। অগ্নিশ্বরের জায়গায় প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ খাঁকে। বিষ্ণুপুর তফসিলি কেন্দ্রে বিশ্বজিতের নাম চূড়ান্ত হওয়ায় দলের অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে। সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও অবাক। দ্বিতীয় তালিকায় প্রার্থী বদল করেছে বিজেপি। কিন্তু তফসিলি সংরক্ষিত কেন্দ্রে দল এমন একজনকে প্রার্থী বাছল যিনি তফসিলি অন্তর্ভুক্তই নন এই নিয়ে বিজেপি কর্মীরা প্রশ্ন তুলেছেন।
advertisement
advertisement
ফলে ফের বিষ্ণুপুর বিধানসভায় প্রার্থী পরিবর্তনের দাবি করা হচ্ছে। সুফল ঘাঁটুকে প্রার্থী করার দাবি তুলেছেন ওই কর্মীরা। যদিও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সুফল ঘাঁটু নিজে এ ব্যাপারে মুখ খুলতেই রাজি হননি। বিষ্ণুপুর ও সাতগাছিয়ায় যে দু’জনকে প্রার্থী করা হয়েছে তাঁরা বছর পাঁচেক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১-এর নির্বাচনে অগ্নিশ্বর বিষ্ণুপুর তফসিলি কেন্দ্রে বিজেপির টিকিটে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি। অন্যদিকে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বাসিন্দা বিশ্বজিৎ বর্তমানে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এবার তাঁকে টিকিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Assembly Election 2026: সংরক্ষিত আসনে বিজেপির প্রার্থী জেনারেল? ভোটের উত্তাপে এ কী কাণ্ড! বিস্মিত প্রার্থী নিজেই










