East Bardhaman News: ইদের আগে চুল কাটতে বেরিয়েছিল কিশোর, পীরতলার সামনে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সব শেষ! পরিবারে হাহাকার
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: ইদের আনন্দের প্রস্তুতি মুহূর্তে পরিণত হল শোকের আবহে। চুল কাটাতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছরের কিশোর সাকিল শেখ। পীরতলার সামনে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সব শেষ। উৎসবের আনন্দের মাঝে পরিবারে এখন হাহাকার।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ইদের আনন্দের প্রস্তুতি মুহূর্তে পরিণত হল শোকের আবহে। চুল কাটাতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছরের কিশোর সাকিল শেখ। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে তার সঙ্গী আলাউদ্দিন শেখ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কালনা বেগপুরের বেলেডাঙা-বিটড়া এলাকার বাসিন্দা দুই বন্ধু সাকিল ও আলাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বেরিয়েছিল ইদের আগে চুল কাটাতে। কিন্তু সেই সাধারণ পরিকল্পনা আর বাস্তবায়িত হল না। রসুলপুর পীড়তলার কাছে হঠাৎই একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিলের।
advertisement
advertisement
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। শুক্রবার দুপুরে মৃতের এক পরিজনের কথায়, “ইদের আগে একটু চুল কাটতে বেরিয়েছি। ভাবতেই পারছি না এভাবে সব শেষ হয়ে যাবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের তরফে পুলিশের কাছে আবেদন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে দ্রুত চিহ্নিত করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এক নিমেষে উৎসবের আনন্দ মুছে দিয়ে এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল অসাবধানতার এক মুহূর্তই কেড়ে নিতে পারে তাজা প্রাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Katwa,Barddhaman,West Bengal
First Published :
Mar 20, 2026 2:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ইদের আগে চুল কাটতে বেরিয়েছিল কিশোর, পীরতলার সামনে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সব শেষ! পরিবারে হাহাকার










