advertisement

North 24 Parganas News: টাকির মিনি সুন্দরবনে আসতে পারে বড়সড চমক, দাবি পূরণ হলে বদলে যাবে পুরো ছবি! সবুজ সংকেতের অপেক্ষায় সবাই

Last Updated:

North 24 Parganas News: টাকি ভ্রমণে অন্যতম আকর্ষণ ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত গোলপাতার জঙ্গল। এখানে হরিণালয় তৈরির দাবি স্থানীয়দের। তাতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে, স্থানীয় মানুষের কাছে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে।

+
টাকির

টাকির মিনি সুন্দরবনে হরিণালয় তৈরির দাবি

হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: টাকির মিনি সুন্দরবনকে হরিণালয় করার দাবি এলাকাবাসীর। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাকি। ইছামতী নদীর তীরবর্তী এই পর্যটনকেন্দ্রের আকর্ষণের মধ্যে অন্যতম ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত গোলপাতার জঙ্গল।
আর সেই জঙ্গলকেই হরিণালয় হিসেবে গড়ে তোলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের মতে, টাকির এই মিনি সুন্দরবনে যদি হরিণালয় তৈরি করা যায়, তাহলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। এতে করে এলাকার পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং স্থানীয় মানুষের আয়ের নতুন পথ খুলে যাবে।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, প্রশাসন উদ্যোগ নিয়ে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করলে টাকি নতুনভাবে পর্যটন মানচিত্রে উঠে আসতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এখন দেখার, প্রশাসন এই দাবির প্রতি কতটা গুরুত্ব দেয়। এলাকার ব্যবসায়ীদের একাংশের মতে, পর্যটক সংখ্যা বাড়লে হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় দোকানগুলির ব্যবসাও চাঙ্গা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই মনে করছেন, সুন্দরবনের আদলে ছোট পরিসরে এমন উদ্যোগ নিলে তা শিক্ষামূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি, বনদফতরের তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে হরিণালয় গড়ে তুললে বন্যপ্রাণ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে পরিবেশবিদদের একাংশ সতর্ক করে বলেছেন, প্রকৃতির ভারসাম্য বজায় রেখে এবং যথাযথ পরিকাঠামো তৈরি করেই এমন প্রকল্প বাস্তবায়ন করা উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: টাকির মিনি সুন্দরবনে আসতে পারে বড়সড চমক, দাবি পূরণ হলে বদলে যাবে পুরো ছবি! সবুজ সংকেতের অপেক্ষায় সবাই
Next Article
advertisement
Celebrity Gossip: ‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, ছ' মাস গোপন রেখে অবশেষে শেয়ার করলেন বেবি-বাম্পের ছবি
‘প্লট টুইস্ট!’ ডিভোর্সের গুজবে জল ঢেলে বিয়ের দশ বছর পরে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement