advertisement

Malda News: ফাইলেরিয়াসিস রুখতে ডাক্তার-নার্সদের অসাধ্য সাধন, সেরা মানিকচক গ্রামীণ হাসপাতাল! স্বাস্থ্য দফতর থেকে এল বিশেষ সম্মান

Last Updated:
Malda News: ফাইলেরিয়াসিস নজরদারি ও রোগী ব্যবস্থাপনায় সেরা কাজের জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালের বড় স্বীকৃতি। পতঙ্গবাহিত রোগ ফাইলেরিয়াসিস নিয়ন্ত্রণে হাসপাতালের সাফল্য নজরকাড়া। সেই কারণে জেলা স্বাস্থ্য দফতর তরফে মিলেছে পুরস্কার।
1/5
পতঙ্গবাহিত ফাইলেরিয়াসিস রোগ দমন ও পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য মালদহ জেলার মধ্যে সেরার সম্মান পেল মানিকচক গ্রামীণ হাসপাতাল। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ফর ফাইলেরিয়াসিস সার্ভিলেন্স অ্যান্ড কেস ম্যানেজমেন্ট’।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/5
জানা গিয়েছে, জেলার ১৫টি ব্লকের মধ্যে ফাইলেরিয়াসিস নজরদারি ও রোগী ব্যবস্থাপনায় সেরা কাজের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার অর্জন করেছে মানিকচক গ্রামীণ হাসপাতাল। পতঙ্গবাহিত এই রোগ নিয়ন্ত্রণে হাসপাতালের ধারাবাহিক প্রচেষ্টা ও সাফল্যকেই বিশেষভাবে কৃতিত্ব দিয়েছে স্বাস্থ্য দফতর।

3/5
এই সম্মান প্রাপ্তিতে খুশির আবহ তৈরি হয়েছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মালদহ জেলা স্বাস্থ্য দফতরের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ অমিতাভ মণ্ডল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন।

4/5
এই প্রসঙ্গে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভীক শঙ্কর কুমার জানান, “মানিকচক ব্লক এলাকায় বর্তমানে ১০০-র বেশি মানুষ ফাইলেরিয়াসিসে আক্রান্ত। তাঁদের নিয়মিত চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে। আমাদের এই কাজের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।”

5/5
তিনি আরও বলেন, “হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তবে এই ধরনের রোগ থেকে বাঁচতে সাধারণ মানুষকেও আরও সচেতন হওয়া প্রয়োজন। শুধু তাই নয় মানুষকে সচেতন করতে নিয়মিত নজরদারি পাশাপাশি প্রচার অভিযান চালানো হচ্ছে। যাতে সাধারণ মানুষ রোগ সম্পর্কে সচেতন হয়ে আগাম পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
তিনি আরও বলেন, “হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তবে এই ধরনের রোগ থেকে বাঁচতে সাধারণ মানুষকেও আরও সচেতন হওয়া প্রয়োজন। শুধু তাই নয় মানুষকে সচেতন করতে নিয়মিত নজরদারি পাশাপাশি প্রচার অভিযান চালানো হচ্ছে। যাতে সাধারণ মানুষ রোগ সম্পর্কে সচেতন হয়ে আগাম পদক্ষেপ গ্রহণ করতে পারেন।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement