advertisement

Purulia News: জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী, প্রশংসনীয় উদ্যোগে কাড়ছেন সবার নজর

Last Updated:

Purulia News: আধুনিকতার প্রভাবে হারিয়ে যাচ্ছে একের পর এক শাস্ত্রীয় বাদ্যযন্ত্র। এই আবহে ঐতিহ্যবাহী পাখোয়াজ সংরক্ষণ ও চর্চার মাধ্যমে ধরে রাখার উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার এক বাদ্যশিল্পী।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বাদ্যশিল্পী অনুপ কুমার মিশ্র

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আড়রা গ্রামের বাসিন্দা বাদ্যশিল্পী অনুপ কুমার মিশ্র পাখোয়াজ বাদ্যযন্ত্র বাজিয়ে জেলা জুড়ে বিশেষ নজর কাড়ছেন। গম্ভীর ও মধুর সুরের জন্য পরিচিত এই প্রাচীন চর্মবাদ্যযন্ত্রটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। জানা যায়, জেলায় একমাত্র তিনিই এই বাদ্যযন্ত্রটি সংরক্ষণ ও চর্চার মাধ্যমে ধরে রাখার উদ্যোগ নিয়েছেন।
পাখোয়াজ উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র, বিশেষ করে ধ্রুপদ শৈলীতে এর ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর সুর ও মাধুর্য অন্য বাদ্যযন্ত্রের থেকে সম্পূর্ণ আলাদা, যা শ্রোতাদের মনে বিশেষ আবেদন তৈরি করে।
আরও পড়ুনঃ ভোটের মুখে জেলা আবগারি দফতরের বড়সড় সাফল্য! ভেস্তে দিল বাসে করে চোলাই পাচারের প্ল্যান, গ্রেফতার ৫ মহিলা সহ মোট ৬ জন
বাদ্যশিল্পী অনুপ কুমার মিশ্র জানান, “আমি খুব বেশিদিন পাখোয়াজ বাজাচ্ছি না। এই বাদ্যযন্ত্রটি কলকাতা থেকে সংগ্রহ করেছি। আমি চাই পুরুলিয়ার মানুষ এই প্রাচীন বাদ্যযন্ত্র সম্পর্কে জানুক। বর্তমানে এটি প্রায় হারিয়ে যেতে বসেছে, তাই সংরক্ষণ করার চেষ্টা করছি।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, পাখোয়াজ বাজানোর পাশাপাশি বর্তমান যুব সমাজের মধ্যে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ তৈরি করাও তাঁর অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশেই তিনি নতুন প্রজন্মকে পাখোয়াজের সঙ্গে পরিচিত করানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুরুলিয়ার গ্রামবাংলার মাটিতে দাঁড়িয়ে প্রাচীন পাখোয়াজ বাদ্যযন্ত্রকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয়। যেখানে আধুনিকতার প্রভাবে একের পর এক লোকায়ত ও শাস্ত্রীয় বাদ্যযন্ত্র ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানে অনুপ কুমার মিশ্রের এই প্রচেষ্টা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছে। শুধুমাত্র ব্যক্তিগত আগ্রহ বা অনুশীলনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে, তিনি এই প্রাচীন বাদ্যযন্ত্রকে সংরক্ষণ এবং সমাজের বৃহত্তর অংশের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করে চলেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী, প্রশংসনীয় উদ্যোগে কাড়ছেন সবার নজর
Next Article
advertisement
Supplementary Voter List: ২৫ লক্ষ নামের নিষ্পত্তি! শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
২৫ লক্ষ নামের নিষ্পত্তি! শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
  • শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন

  • বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে

  • রাজ্যের সাত হাজারেরও বেশি বুথ থেকে সংশোধিত তালিকা পৌঁছেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement