Murshidabad News: ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও আজও কাজে লাগে না লালগোলা নৌ-বন্দর, পদ্মা পাড়ে আক্ষেপ! বাণিজ্যের স্বপ্ন বিশ বাঁও জলে
- Reported by:Tanmoy Mondal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: লালগোলায় পদ্মা নদীর ওপরে নৌ বন্দর চালু হয় ঢাক ঢোল পিটিয়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই জলপথে এখনও শুরু হয়নি বাণিজ্য। আক্ষেপের সুর স্থানীয়দের গলায়। নৌ বন্দরটি চালু হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহজ হবে। পাশাপাশি এলাকার ব্যাপক উন্নতি হবে।
লালগোলা, তন্ময় মন্ডল: লালগোলায় পদ্মা নদীর ওপরে নৌ বন্দর চালু হয় ঢাক ঢোল পিটিয়ে। কিন্তু উদ্বোধন হলেও আজও চালু হল না পরিষেবা। ফলে আক্ষেপের সুর গ্রামের বাসিন্দাদের মধ্যে। এখন এই নৌ বন্দর চালু হোক দাবি এখন সকলের। একদিকে বঙ্গের লালগোলা। ওপারেই আছে বাংলাদেশ। পন্য পরিষেবা কথা মাথায় রেখেই তৈরি হয় নৌ বন্দর। ৫৮ বছর আগে এ পথে বাংলাদেশ-ভারতে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়।
এরপর থেকে পণ্য আনা-নেওয়া হত সড়ক ও রেলপথে। এতে উভয় দেশের পণ্য পরিবহন খরচ বেশি হত। জানা যায়, সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে লালগোলা থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ দুটোই কমবে বলেই আশাবাদী ছিল কেন্দ্র। এতে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন বলেই আশা ছিল অনেকের। কিন্তু বাস্তবে আর চালু হল না এই বন্দর পরিষেবা। সীমান্তবর্তী লালগোলায় শিল্প না হলেও এই বন্দরের ওপর তাকিয়ে ছিলেন অনেকেই।
advertisement
advertisement
বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতা সংকটের কারণে কার্যকর করা যায়নি। ফলে রুটটি সুলতানগঞ্জ থেকে ময়া নৌবন্দর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা-নেওয়ার সিদ্ধান্ত হয়। শুরুতে এই নৌপথে ভারত থেকে পাথর, বালি ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু উদ্বোধনের এক বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও আজও চালু হয়নি। ফলে এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটবে বলে আশা থাকলেও, তা বাস্তবে রুপ না পেতে আক্ষেপের সুর সকলের গলায়। সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতায় যে দলই ক্ষমতায় আসুন না কেন, সেই সরকার যেন এই বন্দর চালুর ব্যাপারে উদ্যোগী হয়, এটাই স্ছানীয়দের দাবি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ নৌবন্দর চালুর হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 20, 2026 6:53 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও আজও কাজে লাগে না লালগোলা নৌ-বন্দর, পদ্মা পাড়ে আক্ষেপ! বাণিজ্যের স্বপ্ন বিশ বাঁও জলে







