Nadia News: ভ্যানে করে রেশনের গম পাচারের চেষ্টা! গয়েশপুরে উদ্ধার এফসিআই-এর ৭২ বস্তা গম, পুলিশি অভিযানে আটকাল বড়সড় দুর্নীতি
- Reported by:Mainak Debnath
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: ভ্যানের ভিতর থরে থরে সাজানো রেশনের গমের বস্তা! এফসিআই-এর সিলমোহরযুক্ত ৭২ বস্তা গম উদ্ধার করল রানাঘাট জেলা পুলিশের ক্রাইম সেল। আটক দুই ভ্যানের দুই চালক।
গয়েশপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ পাচারের আগেই উদ্ধার এফসিআই-এর ৭২ বস্তা গম, আটক করা হল দুই ভ্যানচালককে। নদিয়ার রানাঘাটে সরকারি খাদ্যশস্য পাচারের বড়সড় চেষ্টায় রাশ টানল পুলিশের ক্রাইম সেল। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২টা নাগাদ গয়েশপুর গোলবাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভারতীয় খাদ্য নিগম (এফসিআই)-এর সিলমোহরযুক্ত ৭২ বস্তা গম। ঘটনায় জড়িত সন্দেহে দু’টি মোটরভ্যানের দুই চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের ক্রাইম সেল ওই এলাকায় নজরদারি চালায়। খবরের ভিত্তিতে সন্দেহজনক দু’টি মোটরভ্যানকে ধাওয়া করে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ভ্যান দু’টির ভিতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো রেশনের গমের বস্তা। প্রতিটি বস্তাতেই এফসিআই-এর সিলমোহর ছিল, যা থেকে স্পষ্ট হয় যে এগুলি সরকারি প্রকল্পের খাদ্যশস্য।
advertisement
আরও পড়ুনঃ অর্ধ পচাগলা অবস্থা…! মাটিয়ালির চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার, আতঙ্কিত শ্রমিকরা
প্রাথমিক তদন্তে অনুমান, রেশনের দোকান থেকে অবৈধভাবে এই গম সংগ্রহ করে তা স্থানীয় আটাকলে পাচার করা হচ্ছিল। পুলিশ সময়মতো অভিযান চালানোয় বড়সড় দুর্নীতি রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আটক দুই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। কীভাবে এত বিপুল পরিমাণ সরকারি খাদ্যশস্য বাইরে বেরিয়ে এল এবং এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 20, 2026 6:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ভ্যানে করে রেশনের গম পাচারের চেষ্টা! গয়েশপুরে উদ্ধার এফসিআই-এর ৭২ বস্তা গম, পুলিশি অভিযানে আটকাল বড়সড় দুর্নীতি








