advertisement

East Medinipur News: ভোটের মুখে জেলা আবগারি দফতরের বড়সড় সাফল্য! ভেস্তে দিল বাসে করে চোলাই পাচারের প্ল্যান, গ্রেফতার ৫ মহিলা সহ মোট ৬ জন

Last Updated:

East Medinipur News: গোপন সূত্রে খবর পেয়ে কেশাপাট এলাকায় অভিযান চালায় কোলাঘাট আবগারি দফতরের আধিকারিকরা। তাতেই মেলে সাফল্য। পাঁচ মহিলা সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।

আবগারি দফতরের বড়সড় সাফল্য
আবগারি দফতরের বড়সড় সাফল্য
পাঁশকুড়া, সৈকত শীঃ রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। দিকে দিকে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে ঝড় তুলতে মরিয়া। এই আবহে পূর্ব মেদিনীপুরে বড়সড় সাফল্য পেল জেলা আবগারি দফতর। আন্তঃজেলা মদ পাচারকারী চক্রের বেশ কয়েকজনকে হাতেনাতে ধরলেন আবগারি দফতরের কর্তারা। চোলাই মদ সহ মোট ছয়জনকে এদিন পাঁশকুড়া থানায় এলাকায় গ্রেফতার করেন আবগারি দফতরের আধিকারিকেরা।
গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার কেশাপাট এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। এই এলাকা থেকে একজন পুরুষ ও পাঁচজন মহিলা সহ মোট ছয়জনকে চোলাই মদ বিক্রি ও চোলাই মদ পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করে কোলাঘাট আবগারির দফতরের আধিকারিকেরা। ধৃতরা হলেব, অরুণ সামন্ত, সন্ধ্যা সাঁতরা, অর্চনা মালিক, পুতুল মালিক, বৃন্দা মালিক, ময়না ধাড়া প্রমূখ। জানা যায়, ধৃতরা বাসে করে চোলাই মদ পাচার করছিলেন।
advertisement
আরও পড়ুনঃ ভ্যানে করে রেশনের গম পাচারের চেষ্টা! গয়েশপুরে উদ্ধার এফসিআই-এর ৭২ বস্তা গম, পুলিশি অভিযানে আটকাল বড়সড় দুর্নীতি
কোলাঘাট আবগারি দফতরের অফিসার ইনচার্জ রাহুল দাসের নেতৃত্বে বিশেষ দলটি পশ্চিম মেদিনীপুর থেকে বাসে করে আনা চোলাই মদ সহ ওই ছয় কারবারিকে বাস থেকে নামার সময় গ্রেফতার করে। পরে তাঁদের তমলুক সিজিএম কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন, “বিষাক্ত চোলাই মদের বিরুদ্ধে কোলাঘাট আবগারি দফতরের নিরন্তন অভিযানের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বিষাক্ত চোলাই মদের কারবার অনেটাই কমেছে। এজন্য এলাকার মা-বোন সহ মানুষজন খুব খুশি। তবে চোলাই মদের পাশাপাশি সরকারি বেশি-বিদেশি মদের প্রভাবে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলায় এমনিতে মদ বিক্রিতে রাজ্যের প্রথম সারিতে। সামনেই বিধানসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে দিনক্ষণ। এবারের ভোটে নির্বাচন কমিশনের র‍্যাডারে রয়েছে বাংলা জুড়ে মদ বিক্রি। নির্বাচনের আবহে পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট আবগারি দফতরের অভিযানে গ্রেফতার হল আন্তঃজেলা মদ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা অভিযুক্তরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ভোটের মুখে জেলা আবগারি দফতরের বড়সড় সাফল্য! ভেস্তে দিল বাসে করে চোলাই পাচারের প্ল্যান, গ্রেফতার ৫ মহিলা সহ মোট ৬ জন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২০ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২০ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২০ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • ২০ মার্চ শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement