Supplementary Voter List: ২৫ লক্ষ নামের নিষ্পত্তি! শুক্রবারই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
- Published by:Salmali Das
Last Updated:
SIR Supplementary Voter List: শুক্রবারের মধ্যে সব বুথ থেকে তথ্য এলে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। বিচারকদের নিরাপত্তা জোরদারের নির্দেশ, দ্রুত গতিতে চলছে নাম নিষ্পত্তির কাজ।
কলকাতাঃ শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেই প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। তবে সব বুথ থেকে তথ্য না এলে তালিকা প্রকাশে সামান্য দেরিও হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাজ্যের সাত হাজারেরও বেশি বুথ থেকে সংশোধিত তালিকা পৌঁছেছে কমিশনের কাছে। যদিও এখনও সম্পূর্ণ তথ্য হাতে আসেনি। বাকি বুথগুলির তথ্য এলেই প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
আরও পড়ুনঃ CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন ছিল। এই বিপুল সংখ্যক নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ৭০০-রও বেশি বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারককে এই কাজে নিয়োগ করেছেন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দু’লক্ষ করে নাম নিষ্পত্তি হচ্ছে, যা প্রক্রিয়াকে দ্রুততর করেছে।
advertisement
advertisement
এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট ডিএসপি-দের বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের পর যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। তবে তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
উল্লেখ্য, রাজ্যে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের নামই অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ধাপে ধাপে একাধিক তালিকা প্রকাশ করা হলেও পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না হলে বিষয়টি ফের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দিকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 6:57 AM IST











