Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
- Published by:Salmali Das
Last Updated:
Left Front Candidate List: বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক হিসেবে উঠে এল ২৯ বছরের আফরিন বেগমের নাম।প্রথমবারের লড়াইয়ে তাঁকে মুখোমুখি হতে হবে তৃণমূলের অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
কলকাতাঃ ঘোষিত হল বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা। এই তালিকায় ৩২ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল দল। দ্বিতীয় তালিকায় অন্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের দিন মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে দেখা যায় আফরিনকে। আর সেই থেকেই শুরু চর্চা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফরিন বেগমের পরিচয়ও তুলে ধরেন সেলিম। তিনি জানান, নতুন ভোটারদের নাম তালিকাভুক্তির বিষয়টি বৈঠকে উত্থাপন করেন আফরিনই। নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারকে নিজের বক্তব্য তুলে ধরার পাশাপাশি তিনি নাকি চোখে চোখ রেখে চোখা-চোখা প্রশ্ন করেছেন। সাংবাদিক বৈঠকেও ছিলেন সেলিমের পাশে। ফলে তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে জানার কৌতুহল বাড়ে সকলের।
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিংয়ে টিকিট পেলেন না দুবারের বিধায়ক নীরজ জিম্বা! পাহাড়ের ৩ আসনেই চমক বিজেপির প্রার্থী তালিকায়
২৯ বছরের আফরিন বেগম মূলত কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ দিন এসএফআই করেই দলের কাজে সুযোগ পান। হলি চাইল্ড গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে তাঁর পড়াশোনা। স্নাতকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দশর্ন নিয়ে ভর্তি হন। বর্তমানে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। বামপন্থী বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই ধীরে ধীরে তাঁর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের সময় নতুন রাজ্য কমিটি গঠনের পর থেকেই দলের কাজকর্মে সক্রিয়ভাবে যুক্ত হন আফরিন।
advertisement
advertisement
তবে, প্রথমবারের লড়াই তাঁর জন্য খুব সহজ হবে না। তাঁর বিপরীতে প্রার্থী তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলনেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করার পরই শুরু হয়ে গিয়েছে এলাকায় ঘুরে প্রচার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 6:55 PM IST









